Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 July 2026

কেক কেটে জন্মদিন ধুমধাম করে পালন করেলন ‘বকুল কথা’ খ্যাত অভিনেত্রী উষসী রায়! অনুগামীদের শুভেচ্ছা বার্তায় ভরলো সোশ্যাল মিডিয়া

কেক কেটে জন্মদিন ধুমধাম করে পালন করেলন ‘বকুল কথা’ খ্যাত অভিনেত্রী উষসী রায়! অনুগামীদের শুভেচ্ছা বার্তায় ভরলো সোশ্যাল মিডিয়া

এই মুহূর্তে টলিউডের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন উষসী রায়। ছোটপর্দা থেকে যাত্রা শুরু করলেও ইতিমধ্যেই ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন তিনি। পাশাপাশি তার ‘বকুল কথা’ থেকে শুরু করে ‘কাদম্বিনী’র মত ধারাবাহিকগুলি নেটিজেনদের মন জয় করে নিতে সক্ষম হয়েছে। তাই প্রত্যাশিতভাবেই এবার অভিনেত্রীর জন্মদিনে সোশ্যাল মিডিয়া ভরল অনুগামীদের শুভেচ্ছা বার্তায়।

এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুগামীদের সঙ্গে বেশ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করে নিতে দেখা যায় উষসীকে। এই সমস্ত ভিডিওয় কেক কেটে এবং উপহার খুলে জন্মদিনের সেলিব্রেশন মেতে উঠতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বন্ধুদের থেকে পাওয়া হাতে বানানো উপহার একে একে ক্যামেরার সামনে খুলে অনুগামীদের দেখিয়েছেন তিনি। পাশাপাশি জন্মদিনের আগে এক রেস্তোরাঁয় গিয়েও আগাম সেলিব্রেশনে মেতে উঠতে দেখা গিয়েছিল তাকে।

প্রসঙ্গত বাংলা সিরিয়ালের পাশাপাশি সম্প্রতি একটি প্রথম সারির চ্যানেলে মহালয়ার অনুষ্ঠানেও দেখতে পাওয়া গিয়েছে সকলের প্রিয় বকুলকে। পাশাপাশি ইতিমধ্যেই হইচই অ্যাপ এ টলিউড অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী সঙ্গে একটি ভিডিও অভিনয় করে ফেলেছেন তিনি, যেখানে তাদের অনস্ক্রিন মা-মেয়ে জুটিকে দারুণ পছন্দ হয়েছে দর্শকদের।

আরও পড়ুন: “দেখেই তো মনে হচ্ছে গাঁজা খেয়ে দাড়িয়ে পড়েছে, এ তো যুদ্ধের আগেই গড়িয়ে পড়ে যাবে” – জনপ্রিয় অভিনেতা সৌরভের মহিষাসুর সাজ নিয়ে চরম খিলি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়

এদিন প্রিয় অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নানান রকম সেলিব্রেশনে মেতে উঠতে দেখা গিয়েছিল উষসীর ফ্যান ক্লাবের সদস্যদের।অভিনেত্রী অবশ্য তার ভিডিওর মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাতে একেবারেই ভোলেননি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment