Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা সিপিএমের, মমতার বিরুদ্ধে আলিমুদ্দিনের ভরসা আইনজীবী শ্রীজীব

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা সিপিএমের, মমতার বিরুদ্ধে আলিমুদ্দিনের ভরসা আইনজীবী শ্রীজীব

কংগ্রেস প্রার্থী দেবে না ঘোষণা করার পরেই ভবানীপুরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল সিপিএম। ভবানীপুর উপনির্বাচনে সিপিএম প্রার্থী হচ্ছেন আইজীবী শ্রীজীব বিশ্বাস। ভবানীপুর অঞ্চলে সিপিএমের পরিচিত মুখ শ্রীজীব আলিপুর আদালতের আইনজীবী।

মুখ্যমন্ত্রী স্বয়ং প্রার্থী হওয়ায় ভবানীপুর নিয়ে বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে। এই পরিস্থিতি মমতা ব্যানার্জির বিরুদ্ধে অন্যান্য দলগুলি কাকে প্রার্থী করে সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের।

মঙ্গলবার অধীর চৌধুরী জানান, দিল্লি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তৃণমূল নেত্রীর বিপরীতে প্রার্থী দিচ্ছে না প্রদেশ কংগ্রেস। অধীরের এই ঘোষণার পরেই সংযুক্তমোর্চার ভবিষৎ নিয়ে প্রশ্ন দেখা দেয়। এদিন বাস্তবেও তাই দেখা গেল।

আরও পড়ুন: প্রায়ত বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজী; শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর 

সুজন চক্রবর্তী জানান, সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে সিপিএম প্রার্থী প্রচার করবেন না। বামফ্রন্ট সমর্থিত সিলিএম প্রার্থী হিসেবেই ভবানীপুরে ভোটের প্রচারে নামবেন শ্রীজীব।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal