ভবানীপুরে একটা ওয়ার্ডেও হারিনি, অনেক চক্রান্ত হয়েছে, মামলা চলেছে, জবাব দিয়েছে ভবানীপুরের মানুষ। ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ের পর বললেন মমতা ব্যানার্জি।
ভবানীপুরে ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী হয়েছেন মমতা ব্যানার্জি। এরপর সাংবাদিকদের সামনে মমতা ব্যানার্জি বলেন, ভবানীপুরের মানুষকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও সেলাম। তিনি বলেন, ২০১১ সালে ৫৪ হাজার ভোটে জিতেছিলাম। তখন ভোট পড়েছিল ৪৪ শতাংশ। এই প্রথম এই কেন্দ্রে সব ওয়ার্ডে জিতেছি।
এদিন জয়ী হওয়ার পর মমতা ভি ফর ভিকট্রি সাইন দেখাননি। তিনি বলেন, আরও দুই কেন্দ্রে আমরা এগিয়ে আছি। তাই আমি বাকি দুই তৃণমূল প্রার্থীর জন্য তিনটি আঙ্গুল দেখালাম।
আরও পড়ুন: মহালয়ার দিন ভার্চুয়াল মাধ্যমে প্রায় এক হাজার পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী




