Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

‘পোশাক খুলে নাচো’, শ্যুটিংয়ে হেনস্থা করেছিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী, মুখ খুললেন বাংলার মেয়ে তনুশ্রী দত্ত, বিস্ফোরক অভিযোগ তনুশ্রী দত্তর

‘পোশাক খুলে নাচো’, শ্যুটিংয়ে হেনস্থা করেছিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী, মুখ খুললেন বাংলার মেয়ে তনুশ্রী দত্ত, বিস্ফোরক অভিযোগ তনুশ্রী দত্তর

আমি প্রত্যেকেই জানি বর্তমানে বক্স অফিসে হিট অফ দা টপিক হল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্যা কাশ্মীর ফাইলস’। হাজারো সমালোচনা যুক্তিতর্কের মাধ্যমে অবশেষে মুক্তি পেয়েছে এই ছবি এবং মুক্তির পরপরই সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছে কাশ্মীর ফাইলস। বক্সঅফিসে ইতিমধ্যেই ১৫০ কোটির ব্যবসা করেছে এই ছবি। ছবি নিয়ে বিতর্কের শেষ নেই তবে বিতরকের পাশাপাশি জুটেছে প্রশংসাও।

প্রায় প্রতিদিনই এই ছবির হলে হাউসফুল তাই বুঝাই যাচ্ছে ছবিটি জনপ্রিয়তা ঠিক কতটা দর্শকমহলে। ১৯৯০ সালে কাশ্মীর পন্ডিত দের উপর হওয়া অমানবিক অত্যাচার এর ওপর ভিত্তি করেই সত্য ঘটনা অবলম্বনে বিবেক অগ্নিহোত্রী এই ছবি পরিচালনা করেছেন। এমন দুঃসাহস একটা কাজ করার জন্য পরিচালক পেয়েছে অসংখ্য প্রশংসা। তার এই সাহসিকতার কে বাহবা জানিয়েছেন বলিউডের অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, আমির খান, ইয়ামি গৌতম, পরেশ রাওয়াল।

তবে বিবেক অগ্নিহোত্রী বিরুদ্ধে একটি পুরনো ঘটনা মাথাচাড়া দিয়ে উঠেছে কয়েকদিন ধরে। ২০১৮ সালের প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স তথা বলিউডের অভিনেত্রী তনুশ্রী দত্ত বিবেক অগ্নিহোত্রীর নামে একটি ভয়ঙ্কর অভিযোগ তুলে ধরেছেন। উল্লেখ্য ২০০৫ সালের চকোলেট ডিপ ডার্ক সিক্রেট’-এর শুটিং এর একটি ঘটনা তুলে ধরেছেন তনুশ্রী।

আরও পড়ুন: বড্ড ক্লান্ত মিশমি দাস! অভিনয় থেকে অবসর নিচ্ছেন ‘এই পথ যদি না শেষ হয়’ খ্যাত মিশমি দাস! ‘একটু একা থাকতে চাই’, জানালেন ‘ক্লান্ত’ অভিনেত্রী

তনুশ্রী জানিয়েছেন ছবির শুটিং চলাকালীন প্রয়াত অভিনেতা ইরফান খানের মুখের এক্সপ্রেশন এর একটি ক্লোজ শট নেওয়ার কথা ছিল পরিচালক বিবেকের। আর তাকে কিউ দেওয়ার জন্য ক্যামেরার পেছনে দাড় করানো হয়েছিল তনুশ্রীকে। তনুশ্রীর কথায় ‘ সেসময় আমি আমার কস্টিউমের উপরে একটি তোয়ালে জড়িয়ে ক্যামেরার পিছনে দাঁড়িয়েছিলাম। এই লোকটা (বিবেক অগ্নিহোত্রি) চেয়েছিল আমি ইরফানকে কিউ দেব আর সেটা দেখে ইরফান তার মুখের এক্সপ্রেশন দেবে, আর তখন পরিচালক তাঁর ক্লোজ আপ শট নেবে।’

এর জন্য নাকি খোদ পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেছিলেন ‘যাও তোমার কাপড় খুলে নাচো, ওকে কিউ দাও।’ এই কথা শুনে তনুশ্রী নাকি অবাক হয়ে গেছিলেন তিনি বুঝতে পারছিলেন না কি হচ্ছে। এই কথা শুনে ইরফান খান নাকি প্রতিবাদ জানিয়েছিলেন তিনি বলেছিলেন ‘এসব কি হচ্ছে এসব কি বলছ তুমি’ এছাড়াও সেটে উপস্থিত সুনীল শেট্টির বলেন ‘আমি কি আসবো নাকি তোমাকে কেউ দিতে।’

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment