Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

WB Election 2021: BJP কে ভোট দিতে বলছে কেন্দ্রীয় বাহিনী! অভিযোগ খড়গপুরের TMC প্রার্থীর

WB Election 2021: BJP কে ভোট দিতে বলছে কেন্দ্রীয় বাহিনী! অভিযোগ খড়গপুরের TMC প্রার্থীর

ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী। বুথের সামনে গিয়ে ভোটারদের বলা হচ্ছে বিজেপিকে ভোট দিতে। বিস্ফোরক অভিযোগ খড়গপুরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের।
দ্বিতীয় দফার ভোটে খড়গপুর সদরে চলছে ভোটগ্রহণ। ভোট শুরু হতেই এই অভিযোগ প্রকাশ্যে আসে। জানতে পেরে ঘটনাস্থলে যান প্রার্থী প্রদীপ সরকার। অভিযোগ তাঁকে বাধা দিয়ে সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল সমর্থকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসার জেরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে ২ জনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: অসুস্থ সত্যজিতের ‘চারুলতা’; শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী 

খড়গপুরের সিস্টেম টেকনিক্যাল স্কুলের সামনে এদিন সকাল থেকে ভোটগ্রহণ চলছিল। প্রদীপ সরকার জানিয়েছেন, ভোটগ্রহণ শুরু হওয়ার পরেই লাইনে দাঁড়ানো ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাধা দিলে তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ। কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা অবশ্য এই অভিযোগ মানতে চাননি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal