Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
21 July 2026

WB Election 2021 Result LIVE: কৃষ্ণনগর উত্তরে জিতলেন মুকুল রায়, বিরোধী দলনেতা?

WB Election 2021 Result LIVE: কৃষ্ণনগর উত্তরে জিতলেন মুকুল রায়, বিরোধী দলনেতা?

২০০১ এ তৃণমূলের হয়ে শেষ ভোট লড়েছিলেন। এরপর প্রায় ২ দশক পর ভোটের ময়দানে মুকুল রায়। কৃষ্ণনগর উত্তর আসন আপাতদৃষ্টিতে বিজেপির নিরাপদ আসন। কারণ লোকসভা ভোটে এখানে ৫৩ হাজার ভোটের লিড নিয়েছিল গেরুয়া শিবির। বছর ২০ পরে ভোট ময়দানে নেমে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজয় মুকুট পরলেন মুকুল রায়।

ভোট গণনার সকাল থেকেই এগিয়ে ছিলেন মুকুল রায়। এবং শেষমেষ জয়ী হযলেন বিজেপি নেতা। নবাগত তৃণমূল প্রার্থী কৌশানীর মুখে জয়ের আভাস থাকলেও মুকুলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পরাজয় হল।

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা হতেই নবাগত তৃণমূল প্রার্থী কৌশানী মুখার্জির কটাক্ষ মিশ্রিত প্রশ্ন ছিল, মুকুল বাবু কোনওদিন ভোটে জেতেননি তাও হেভিওয়েট? এর পর কৃষ্ণনগর উত্তরে কৌশানী প্রচারে কার্যত ঝড় তোলেন। কিন্তু শেষ রক্ষা হল না।

আরও পড়ুন: অগ্নিপথ প্রকল্প সেনার চাকরিই নয়, ২৪-এর আগে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি:মমতা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal