প্রথমবার ভোটের লাইনে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল কোচবিহারের শীতলকুচির আনন্দ বর্মনের। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
জানা গিয়েছে, শীতলকুচি কেন্দ্রের পাঠানটুলি শালবাড়ির ২৮৫ নম্বর বুথে সকাল সকাল পরিবারের সঙ্গে লাইনে দাঁড়িয়েছিলেন আনন্দ। আচমকাই তৃণমূল-বিজেপি গোলমাল শুরু হয়ে যায়। অভিযোগ, গুলি চলতে থাকে দুই তরফেই। ছত্রভঙ্গ হয়ে যায় ভোটের লাইন। ছুটে পালাতে গিয়ে পিঠে গুলি লাগে আনন্দর। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনন্দ বর্মনের।
আনন্দর পরিবার অভিযোগ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। অভিযোগ মানেনি তৃণমূল। পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আটক ২।
আরও পড়ুন: মেয়র পদ থেকে ইস্তফা শোভনের, নতুন মেয়র কে তা নিয়ে জল্পনা




