Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

WB Electon 2021 Live: পাকিস্তানিরা বোমা মেরেছে! পটাশপুরে বোমাবাজি নিয়ে মন্তব্য শুভেন্দুর

WB Electon 2021 Live: পাকিস্তানিরা বোমা মেরেছে! পটাশপুরে বোমাবাজি নিয়ে মন্তব্য শুভেন্দুর

পটাশপুরকাণ্ডে শুভেন্দুর মুখে ফের পাকিস্তান! ভগবানপুর বিধানসভার সাতশতমালে রাতভর বোমাবাজির ঘটনা ঘটে। তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে জখম হন  পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তী। আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। 

গোলমাল বোমাবাজির অভিযোগ পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে যায় পটাশপুর থানার পুলিশ।

এই ঘটনায় পাকিস্তান যোগ খুঁজে পেলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এর পিছনে পাকিস্তানের লোকেরা আছে। রাতে কিছু পাকিস্তানি ফুলবাড়িতে গোলমাল করেছে। পটাশপুরের ওসিকে বোম মেরেছে পাকিস্তানিরা। এটা নির্বাচন কমিশনের দেখা উচিত। কিন্তু প্রশ্ন উঠছে বাংলার ভোটে পাকিস্তান কীভাবে এলো?

আরও পড়ুন: করোনায় মৃতদের সংখ্যা গোপনের অভিযোগ সম্পূর্ণ ভুল, অডিট কমিটি নিশ্চিত করলে বলা হচ্ছে, জানালেন মুখ্যসচিব রাজীবা সিনহা

এদিকে তিনজনের হয়ে একজনের ভোট দেওয়ার অভিযোগ খেজুরিতে। খেজুরির বীরবন্দ এলাকায় ১০৫ নম্বর বুথে ভোট কারচুপির অভিযোগ খেজুরির সিপিএম প্রার্থী হিমাংশু দাসের। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal