শুরু হয়ে গেল বাংলার বিধানসভা ভোট। ৮ দফার প্রথম পর্যায়ে শনিবার ভোট রাজ্যের ৫ জেলার ৩০ আসনে।
আরও পড়ুন: ধর্মঘটের দিন সকাল থেকে জায়গায় জায়গায় উত্তেজনা, দেখুন ভিডিও
ভোট শুরুতেই চাঞ্চল্যকর অভিযোগে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি কেন্দ্রের মাজনা। অভিযোগ ইভিএমে তৃণমূল প্রার্থীকে ভোট দিলে তা চলে যাচ্ছে বিজেপিতে। গোলমালের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে ভোট। প্রিসাইডিং অফিসার যদিও অভিযোগ অস্বীকার করেছেন। ভোটারদের দাবি এখনও পর্যন্ত যা ভোট গ্রহণ হয়েছে তা বাতিল করে নতুন করে ভোটগ্রহণ করতে হবে। সবমিলিয়ে ৮ দফার ভোটের শুরুতেই উত্তেজনা ছড়াল বাংলায়।




