Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
3 July 2026

পশ্চিমী ঝঞ্ঝার জের, আরও বাড়ল তাপমাত্রা, জেলায় জেলায়ও ঊর্ধ্বমুখী পারদ; আবহাওয়ার পরিবর্তন নিয়ে আর কী জানাল হাওয়া অফিস 

পশ্চিমী ঝঞ্ঝার জের, আরও বাড়ল তাপমাত্রা, জেলায় জেলায়ও ঊর্ধ্বমুখী পারদ; আবহাওয়ার পরিবর্তন নিয়ে আর কী জানাল হাওয়া অফিস 

জানুয়ারির মাঝেই কার্যত ভ্যানিস শীত। মঙ্গলবার তাপমাত্রা আরও দু’ডিগ্রি বেড়েছে। যার ফলে শীতের আমেজটাই কার্যত নেই। শহরের পাশাপাশি একই অবস্থা জেলাগুলোতেও। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে বলেই জানা গিয়েছে। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, পর পর পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্জার জেরে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। যার জেরেই আবহাওয়ার এই ব্যাপক পরিবর্তন। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি। জানা গিয়েছে, এদিন বিকেল পর্যন্ত সর্বচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভবনা থাকছে। আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, এদিন সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভবনা নেই। 

একই অবস্থা উত্তরবঙ্গেও। জানা গিয়েছে, উত্তরবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমার কোনও সম্ভবনা নেই বলেই হাওয়া অফিস জানিয়েছে।  

আরও পড়ুন: তৃণমূলে ফিরেই কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে কেন্দ্রকে চিঠি মুকুল রায়ের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal