Gold ₹144,700/10g
Silver ₹242.21/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
5 July 2026

পরনে শাড়ি, উন্মুক্ত পেটে স্পষ্ট ট্যাটু! ‘এথে আ’তে কোমর দোলালেন ছোটপর্দার অভিনেত্রী সৃজলা গুহ, তুমুল ভাইরাল ভিডিও

পরনে শাড়ি, উন্মুক্ত পেটে স্পষ্ট ট্যাটু! ‘এথে আ’তে কোমর দোলালেন ছোটপর্দার অভিনেত্রী সৃজলা গুহ, তুমুল ভাইরাল ভিডিও

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সৃজলা গুহ। তার বিপরীতে অভিনয় করছেন শন ব্যানার্জী। শুরু থেকেই ধারাবাহিকে তাদের অনস্ক্রিন খুনসুটি বেশ পছন্দ দর্শকদেরও। শুরু থেকেই নানা ধরনের কথা উঠেছিল এই ধারাবাহিকে কেন্দ্র করে। অনেকেই বলেছিলেন এই ধারাবাহিক নাকি অন্য কোন এক ধারাবাহিকের নকলে তৈরি হচ্ছে। তবে আপাতত সেই নিয়ে মাথা ঘামানো বন্ধ করেছেন নেটিজেনরা। নতুন জুটি হিসেবে পিহু ও ঋষিকে বেশ পছন্দ করতে শুরু করেছেন ধারাবাহিক অনুরাগীরা।

সৃজলা ‘মন ফাগুন’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছেন। এর আগে তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ইতিমধ্যেই ছোটপর্দার অভিনেত্রী হিসেবে সকলের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছেন সৃজলা গুহ। বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। প্রায়ই নিজের ছবি কিংবা ইনস্টারিল শেয়ার করে থাকেন নেটিজেনদের সাথে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার্স সংখ্যা বেড়ে গিয়েছে অনেকগুণ। তারাও রীতিমতো অপেক্ষায় থাকেন অভিনেত্রীর পোষ্টের। সম্প্রতি সৃজলা ‘এথে আ’ (Aithey Aa) গানের সাথে রিল ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছেন।

আরও পড়ুন: নিজের মেকাপহীন ছবি দেখে ভয় পেলেন শ্রাবন্তী, ভয়ংকর! নিজের মেকআপহীন ছবি দেখে চমকে উঠলেন শ্রাবন্তী, ভাইরাল ছবি

বলিউডের ভাইজান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’ ছবির জনপ্রিয় গান ‘এথে আ’। সম্প্রতি এই গানের সাথেই কোমর দুলিয়েছেন মন ফাগুনের অভিনেত্রী। ভিডিওতে হলুদ শিফনের শাড়ি ও ডিজাইনার ব্লাউজে দেখা গিয়েছে সৃজলাকে। শাড়ির ভাঁজে স্পষ্ট ছিল ট্যাটু। ‘এথে আ’ গানের সাথে সিগনেচার স্টেপ করেছেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ড দেখেই স্পষ্ট, মেকাপ রুমেই বানিয়েছেন ভিডিওটি। এই মুহূর্তে এই ভিডিওটি তার অনুরাগীদের মধ্যে ভাইরাল। তার নাচ দেখেই স্পষ্ট তিনি এই ধরনের ভিডিও বানাতে সাবলীল। প্রায়ই ট্রেন্ডিং গানের সাথে রিল ভিডিও বানাতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি রিল ভিডিওর দুনিয়ায় ট্রেন্ডে এসেছে এই গানটি। আর সেই ট্রেন্ডেই গা ভাসিয়েছেন মন ফাগুনের অভিনেত্রী সৃজলা গুহ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment