Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
20 June 2026

নিজের মেকাপহীন ছবি দেখে ভয় পেলেন শ্রাবন্তী, ভয়ংকর! নিজের মেকআপহীন ছবি দেখে চমকে উঠলেন শ্রাবন্তী, ভাইরাল ছবি

নিজের মেকাপহীন ছবি দেখে ভয় পেলেন শ্রাবন্তী, ভয়ংকর! নিজের মেকআপহীন ছবি দেখে চমকে উঠলেন শ্রাবন্তী, ভাইরাল ছবি

টলিউডের নায়িকাদের মধ্যে অন্যতম হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের মেকাপহীন ছবি দেখে রীতিমতো নিজেই বিস্মিত হয়ে গেলেন অভিনেত্রী। সম্প্রতি প্রযোজক রানা সরকার টুইটারে অভিনেত্রীর একটি ছবি শেয়ার করে ট্যাগ করে দিয়েছেন তাকে। যা দেখে এমন প্রতিক্রিয়া দিয়েছেন শ্রাবন্তী।

সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রযোজক রানা সরকার অভিনেত্রীর ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “আমার চশমার ফ্রেমে তার প্রত্যাবর্তন।” সেই ছবিই অভিনেত্রী রি টুইট করে শ্রাবন্তী বিস্মিত হওয়ার দু’টি ইমোজি ব্যবহার করে লেখেন, “আমাকে ভয়ংকর লাগছে দেখতে।” সম্প্রতি তাদের এই পোস্টটি চোখে পড়েছে সকলেরই। অবশ্য দুজনেই কথাগুলি মজার ছলে লিখেছেন তা বোঝাই যাচ্ছে। দর্শকরা আন্দাজ করছেন খুব শীঘ্রই বড়পর্দায় দেখা মিলবে তার।

কয়েকদিন আগেই অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী টুইটারে লিখে ঘোষণা করেছিলেন তিনি বিজেপি’র সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন। টুইটে তিনি লিখেছিলেন, “যে দলের হয়ে গত বিধানসভা নির্বাচনে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। বাংলার জন্য তাঁদের উদ্যোগী মনোভাব ও আন্তরিকতার অভাব দেখেই এই সিদ্ধান্ত।”

আরও পড়ুন: অনুষ্কার এখন ফেভারিট এক্সেসরিজ ভামিকার বার্প ক্লথ, ইনস্টাগ্রামে এমনটাই শেয়ার করল

তবে এখন মনে করা হচ্ছে তিনি ঘাসফুলের সাথে যুক্ত হতে চলেছেন। দিদির প্রতি তার অনুরাগের কথা অজানা নয় কারোরই। সেই জল্পনা পুরোপুরি উড়িয়ে দেননি অভিনেত্রী। বৃহস্পতিবার এক নেটিজেন অভিনেত্রীকে প্রশ্ন করেছিলেন তিনি দিদির দলে যোগ দেবেন কিনা? এর উত্তরে তিনি জানিয়েছেন “সময় উত্তর দেবে।” তবে তার এই প্রতিক্রিয়া ঘাসফুল শিবিরে তার যোগ দেওয়ার জল্পনাকে আরও উসকে দিয়েছে। নেটিজেনদের মধ্যে অনেকেই নিশ্চিত যে খুব শীঘ্রই দিদির পাশে দেখা মিলবে শ্রাবন্তী চ্যাটার্জীর। সেই অপেক্ষায় দিন গুনছেন অনেকেই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment