এই মুহূর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বললেই উঠে আসে মধুমিতা সরকারের নাম। কারণ ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও সমান স্বচ্ছন্দ এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও তার জনপ্রিয়তা টেক্কা দিতে পারে যেকোনো বড় সেলিব্রিটিকে। অবশ্য তার জনপ্রিয়তার পেছনে একটি অন্যতম বড় কারণ হল অভিনেত্রীর সাহসী ফটোশুট। অনুগামীদের সঙ্গে মাঝেমধ্যেই বিভিন্ন রকম ফটোশুটের ছবি ভাগ করে নেন এই জনপ্রিয় অভিনেত্রী। এবার তেমনই একটি ফটো পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল হলো নেট দুনিয়ায়।
প্রসঙ্গত মধুমিতা এদিন যে ফটোটা পোস্ট করেছিলেন সেখানে তিনি পরেছিলেন ট্রেডিশনাল শাড়ি। তবে তার মধ্যেও নিজের মতো করে স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ডিপ লো-কাট ব্লাউসের সঙ্গে শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হট্টগোল ফেলে দিয়েছেন ছোটপর্দার পাখি। শাড়ি, সঙ্গে ম্যাচিং ভারী কানের দুল পরে অভিনেত্রীকে দারুণ হট লাগছে, এমনটাই মতামত তার অনুগামীদের।
পাশাপাশি শাড়ির মধ্যে দিয়ে উন্মুক্ত ছিল অভিনেত্রীর বক্ষ বিভাজিকা। যা দেখে রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে তরুণ অনুগামীদের মধ্যে। তার ফটো দেখে সকলে এক বাক্যে স্বীকার করছেন যে এমনি এমনি মধুমিতা সরকারকে বাংলার ক্রাশ বলা হয় না। বলাই বাহুল্য তার এই হট, বোল্ড এবং সেক্সি ফটো দেখে আউট হয়ে গিয়েছেন তার পুরুষ অনুগামীরা।




