Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

মাঝে দু’দিনের বিরতি, শনিবার থেকে ফের ভিজবে দক্ষিণবঙ্গ ! আবহাওয়ার পরিবর্তন নিয়ে কী জানাল হাওয়া অফিস? 

মাঝে দু’দিনের বিরতি, শনিবার থেকে ফের ভিজবে দক্ষিণবঙ্গ ! আবহাওয়ার পরিবর্তন নিয়ে কী জানাল হাওয়া অফিস? 

বুধবার থেকে আবহাওয়ার সামান্য উন্নতি হবে। আজ থেকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভবনা কমবে। যদিও এদিনও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আলিপুর আবহাওয়ায় দফতর জানিয়েছে, বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলা রোদ ঝলমলে থাকবে। কিন্তু শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে বলে খবর। 

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বুধবারও ঝড়-বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই পাঁচ জেলাতেই বজ্র-বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নত হবে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতা এবং সংলগ্ন জেলায় দু’এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। যদিও তা খুবই সামান্য হবে বলেই হাওয়া অফিস  জানিয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ৩ ডিগ্রি কম। মঙ্গলবার কলকাতার সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার আরও এক, পুলিশের জালে দেবাঞ্জনের অফিসের মালিক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal