Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
21 July 2026

উত্তরে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা; কেমন থাকবে কলকাতার আবহাওয়া 

উত্তরে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা; কেমন থাকবে কলকাতার আবহাওয়া 

রাজ্যে পা রেখেছে বর্ষা। তবে এখন যদিও শুধু মাত্র উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে। কিন্তু বিপরীত পরিস্থিতি দক্ষিণবঙ্গে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের ৬টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের যে ৬টি জেলায় লু বইতে পারে সেগুলি হল, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। আগামী শনিবার পর্যন্ত এই তাপপ্রবাহ জারি থাকবে বলে খবর। মাঝের ক’দিন এই জেলাগুলোতে বৃষ্টির কোনও সম্ভবনা নেই।

তবে তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির খবর দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আগামী শনিবার পর্যন্ত এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আশার খবর, কলকাতা বা আশেপাশের জেলায় তাপপ্রবাহের সম্ভবনা নেই। সেই সঙ্গে শহরের কিছু কিছু জায়গায় বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার শহরের সর্বচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, ২৭ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে।

আরও পড়ুন: WB Election 2021 Result LIVE: মমতা ব্যানার্জিকে টুইটে শুভেচ্ছা রাজনাথ সিংহ, নির্মলা সীতারমণের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal