Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
12 July 2026

শেষ বেলায় ঘুরে দাঁড়াবে শীত! দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস, আর কী জানাচ্ছে হাওয়া অফিস? 

শেষ বেলায় ঘুরে দাঁড়াবে শীত! দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস, আর কী জানাচ্ছে হাওয়া অফিস? 

জানুয়ারি শেষ হতে না হতেই শীত একপ্রকার উধাও। মাঘ মাসে আবহাওয়ার এমন পরিবর্তন খুব একটা দেখা যায়না। তাপমাত্রা এমনই বেড়েছে যে অনেকে বাড়িতে পাখাও চালাচ্ছেন। এই পরিস্থিতিতে আবহাওয়ার বড়  পরিবর্তনের খবর দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, বিদায় বেলায় ফের একবার স্বমহিমায় ফিরবে শীত। 

আবহাওয়ায় দফতর জানিয়েছে, মঙ্গল ও বুধবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। তবে বৃহস্পতিবার থেকে পরস্থিতির পরিবর্তন হবে। তাপমাত্রা বেশ কিছুটা কমবে। জানা গিয়েছে, রাজ্যের উপকূলের জেলাগুলোতে এ কদিন কুয়াশার প্রভাব থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলো শুষ্কই থাকবে। যদিও আবহাওয়া দফতরের তরফে জানানো হয় হয়েছে, আগামী দিন দুয়েকের মধ্যে দার্জিলিং-কালিম্পঙে বৃষ্টির সম্ভবনা থাকছে। 

জানুয়ারি মাসের শুরু থেকেই তাপমাত্রা ছিল উর্ধ্বমুখী। মূলত পশ্চিমী ঝঞ্জার কারণেই উত্তুরে হওয়া বাধা পেয়েছে। যার জেরেই আবহাওয়ার এই ব্যাপক পরিবর্তন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: ২ এপ্রিল শুরু উচ্চমাধ্যমিক, শেষ ২৭ এপ্রিল; জানালেন মুখ্যমন্ত্রী 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal