Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
17 June 2026

বিশ্বককর্মা পুজোতে দিনভর বৃষ্টি, হওয়া অফিসের পূর্বাভাসে মন খারাপ পুজো প্রেমীদের 

বিশ্বককর্মা পুজোতে দিনভর বৃষ্টি, হওয়া অফিসের পূর্বাভাসে মন খারাপ পুজো প্রেমীদের 

শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। স্বাভাবিক ভাবেই পুজোর অনিন্দ মাটি হতে চলেছে। একই সঙ্গে পুজোর চারদিনও আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে বাঙালির দুশ্চিন্তা শুরু হয়েছে। 

হওয়া অফিস সূত্রে খবর, বিহার থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত থাকা একটি মৌসুমি অক্ষরেখা দীঘার ওপরে থমকে গিয়েছে। যার জেরে শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলো দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশপাশি রবি ও সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। সপ্তাহান্তে বৃষ্টির জেরে পুজোর কেনাকাটাতেও ধাক্কা লাগছে। পুজোর চারদিন আবহাওয়া কেমন থাকে এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন। 

এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পিঙ-এ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হওয়া অফিস সূত্রে আরও খবর, নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভবনা রয়েছে। যার ফলে মহালয়ার আগে ফের একবার লাগাতার বৃষ্টি শুরু হতে পারে। 

আরও পড়ুন: বিশ্বের দরবারে বাংলার জয়জয়কার, কন্যাশ্রীর পর এ বছর সবুজসাথী প্রকল্প পেল রাষ্ট্রপুঞ্জের সেরার সেরা সম্মান

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal