Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
14 July 2026

সকাল থেকে মেঘলা আকাশ, রথের দিন কি ভিজবে দক্ষিণবঙ্গ? কী জানাচ্ছে হাওয়া অফিস ? 

সকাল থেকে মেঘলা আকাশ, রথের দিন কি ভিজবে দক্ষিণবঙ্গ? কী জানাচ্ছে হাওয়া অফিস ? 

উত্তরবঙ্গে আগে ঢুকলেও ১৯ জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা। সাধারণত দক্ষিণবঙ্গে  বর্ষা প্রবেশ করে ১১ জুন। এবারে আট দিন দেরিতে ঢুকছে মৌসুমী বায়ু।  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহজুড়ে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পঙ, সহ উপরের দিকে জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে সারা সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে। রথের দিন অর্থাৎ মঙ্গলবারও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে এদিন বিকেলের দিকে কলকাতা এবং আশেপাশের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। 

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ২ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে শহরের সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান কিছুটা বেশি থাকবে। 

আরও পড়ুন: রাজীব কুমার-সিবিআই মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal