Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
23 July 2026

অবশেষে ‘দক্ষিণ’-র দুয়ারে বর্ষা, সপ্তাহ শেষে বাড়তে পারে বৃষ্টি; আর কী জানাল হওয়া অফিস? 

অবশেষে ‘দক্ষিণ’-র দুয়ারে বর্ষা, সপ্তাহ শেষে বাড়তে পারে বৃষ্টি; আর কী জানাল হওয়া অফিস? 

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। মৌসুমী বায়ুর প্রভাবে বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকে মেঘ করেছে। কোথাও কোথাও দু’এক পশলা বৃষ্টিও হয়েছে। তবে হওয়া অফিস জানিয়েছে, বুধবার রাতে কলকাতা সহ বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর থেকে আরও জানানো হয়েছে, আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণের জেলাগুলোতে মাঝে মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেই সঙ্গে আকাশ মোটামুটি মেঘলাই থাকবে। তবে দুই মেদিনীপুরে বৃষ্টির পরিমাণে বেশ কিছুটা বাড়বে বলে খবর। 

এদিকে বুধবার উত্তরের পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। শুধু দার্জিলিং এবং কালিম্পিঙ-ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে ২৫ তারিখের পর উত্তরবঙ্গের একাধিক জেলায় ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে বলে হওয়ার অফিসের তরফে জানানো হয়েছে। 

এদিকে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হওয়া অফিস। পাশপাশি আগামী পাঁচ দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে জানা গিয়েছে। তবে রাতের দিকে তাপমাত্রা বাড়ার সম্ভবনা রয়েছে। যার ফলে দক্ষিনবঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি থাকছেই। 

আরও পড়ুন: শীতের মরশুমে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC) ৩০টি রুটে চালু করছে বাস পরিষেবা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal