Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

কলকাতার তাপমাত্রা ১৮-এর নীচেই; জেলায় জেলায়ও শীতের আমেজ 

কলকাতার তাপমাত্রা ১৮-এর নীচেই; জেলায় জেলায়ও শীতের আমেজ 

রাজ্যজুড়ে শীতের আমেজ। বুধবারও কলকাতার তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে দু-ডিগ্রি কম। জেলায় জেলায় তাপমাত্রার আরও পতন। জানা গিয়েছে, আগামী কয়েকদিন একই থাকবে আবহাওয়া। 

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি। আগামীকাল ছিল ১৭.৪ ডিগ্রি। মঙ্গলবার স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম ছিল তাপমাত্রা। এদিন তা ছিল ২ ডিগ্রি। এদিকে দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গেও কয়েক দিনের মধ্যে জাঁকিয়ে শীত পড়বে বলে খবর। 

এদিকে আলিপুর আবহাওয়ায় দফতর সূত্রে খবর, বুধবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পিঙ-এ হাল্কা বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণবঙ্গে অন্যান্য জেলায় বৃষ্টির কোনও সম্ভবনা নেই। যদিও দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত রয়েছে। প্রাথমিকভাবে এই নিম্নচাপ দক্ষিণ ভারতমুখী বলে জানা যাচ্ছে। এদিকে পশ্চিমী ঝঞ্চার জেরে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। যদিও জেলায় জেলায় তাপমাত্রার ব্যাপক পতন হয়েছে। মঙ্গলবার পুরুলিয়ার তাপমাত্রা ১০ ডিগ্রিরও নীচে ছিল বলে জানায় হওয়া অফিস। সব মিলিয়ে রাজ্য জুড়েই শীতের আমেজ। 

আরও পড়ুন: তৈরি হবে ইলেকট্রিক গাড়ি, ফের খুলতে চলেছে উত্তরপাড়ার হিন্দুস্তান মোটরস! 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal