Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না বাংলা, সপ্তাহের শেষেই ভারী বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না বাংলা, সপ্তাহের শেষেই ভারী বৃষ্টির সম্ভাবনা

মঙ্গল ও বুধবার বৃষ্টির পর বৃহস্পতিবার রোদের মুখ দেখেছে বাংলা। কিন্তু এরমধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপের জেরে ফের বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কলকাতার পাশাপাশি প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এছাড়াও বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়াতেও ভারী বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবারই বঙ্গোপসাগরের ওপরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যা শুক্রবার নিম্নচাপে পরিণত হবে। তাই বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাচ্ছেনা বাংলা। এই নিম্নচাপ উত্তর পশ্চিম এবং পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা এবং বাংলা উপকূলের দিকে আসবে।

আরও পড়ুন: রোজভ্যালি কাণ্ডে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডাকল ইডি, কেন গৌতম কুণ্ডু সংস্থার টাকার বিদেশ ভ্রমণ, প্রশ্ন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal