Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
12 July 2026

দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি, একই পরিস্থিতি উত্তরেও; হাওয়া অফিস যা জানাল 

দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি, একই পরিস্থিতি উত্তরেও; হাওয়া অফিস যা জানাল 

দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা রয়েছে। শনিবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন।

দক্ষিণবঙ্গের যে পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে সেগুলো হল, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে এমনই সতর্কতা আবহাওয়া দফতরের। পাশপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, পুরুলিয়ায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আছে।

এদিকে উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় অতিভারী বৃষ্টিপাত হতে পারে ৷ কোচবিহার সহ উত্তরের বিস্তীর্ণ অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: রাজ্যের মুকুটে নয়া পালক, মহিলাদের কর্মসংস্থানের নিরিখে শীর্ষে বাংলা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal