Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
16 June 2026

‘তোমার মেয়ে সানা যদি বিদেশি ছেলেকে বিয়ে করে অন্য দেশে চলে যায়, কি করবে?’ ‘দাদাগিরি’র মঞ্চে রাশিয়ান-বাঙালি প্রতিযোগীর প্রশ্নে হতবাক সৌরভ গাঙ্গুলী, তুমুল ভাইরাল ভিডিও

‘তোমার মেয়ে সানা যদি বিদেশি ছেলেকে বিয়ে করে অন্য দেশে চলে যায়, কি করবে?’ ‘দাদাগিরি’র মঞ্চে রাশিয়ান-বাঙালি প্রতিযোগীর প্রশ্নে হতবাক সৌরভ গাঙ্গুলী, তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো গুলির মধ্যে একটি হলো ‘দাদাগিরি’ যা জি বাংলার পর্দায় সম্প্রচারিত হতে দেখতে পান দর্শকরা। প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় এই কুইজ শোটি দারুণ জনপ্রিয় বাংলা টেলিভিশন দর্শকদের মধ্যে। এখানে প্রতিযোগীদের উদ্দেশ্যে বিভিন্ন রকম প্রশ্ন ছুড়ে দিতে দেখা যায় কলকাতার মহারাজকে। তবে মাঝেমধ্যে প্রতিযোগীদের তরফ থেকেও বিভিন্ন রকম কঠিন প্রশ্ন ছুটে আসে সৌরভের উদ্দেশ্যে।

এবার তেমনই একটি প্রশ্ন দাদার উদ্দেশ্যে ছুড়ে দিলেন দাদাগিররি রাশিয়ান প্রতিযোগী যিনি বিবাহসূত্রে বর্তমানে বাঙালি বাড়ির বধু। ফেসবুকে আলাপ হয়েছিল তার স্বামীর সঙ্গে। এরপর প্রেমের টানে কাউকে কিছু না জানিয়েই দেশ ছেড়ে পালিয়ে ছিলেন তিনি। বর্তমানে সুখে সংসার করছেন কলকাতায় সেই প্রতিযোগী।

তিনিই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন দাদার উদ্দেশ্যে যে সৌরভের কন্যা সানাও যদি বিদেশি ছেলেকে ভালবেসে দেশ ছেড়ে তবে মহারাজ কি করবেন। বলাই বাহুল্য এই প্রশ্ন শুনে রীতিমতো চমকে উঠতে দেখা গিয়েছে সৌরভকে।

আরও পড়ুন: অবিকল ঘোমটা কালীর রূপ ধরলো গৌরী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘গৌরী এলো’র নতুন প্রোমো, ভাইরাল ভিডিও

তবে তিনি জানিয়েছেন এমনটা হতেই পারে। প্রসঙ্গত বর্তমানে সানা গাঙ্গুলী লন্ডনের গ্লোবাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তার সঙ্গে লন্ডনে রয়েছেন তার মা ডোনাও। তবে ভিডিও দেখে দর্শকরা বেশ বুঝতে পেরেছেন ওই প্রতিযোগীর প্রশ্ন বাক্যহারা করে দিয়েছিল সৌরভকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment