Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

“গুড্ডিতে এসব কি ধরনের নোংরামি দেখানো হচ্ছে?” – প্রাক্তন স্ত্রী গুড্ডির সাথে বাসে জড়িয়ে ধরে রাত্রিবেলা ঘুরছে অনুজ, অন্যদিকে বর্তমান স্ত্রী খোঁজ নিলে মিথ্যে কথা বলছে! গুড্ডির গল্প দেখে বিরক্ত দর্শক, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ দর্শকবৃন্দের

“গুড্ডিতে এসব কি ধরনের নোংরামি দেখানো হচ্ছে?” – প্রাক্তন স্ত্রী গুড্ডির সাথে বাসে জড়িয়ে ধরে রাত্রিবেলা ঘুরছে অনুজ, অন্যদিকে বর্তমান স্ত্রী খোঁজ নিলে মিথ্যে কথা বলছে! গুড্ডির গল্প দেখে বিরক্ত দর্শক, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ দর্শকবৃন্দের

বর্তমানে স্টার জলসার আগে জনপ্রিয় ধারাবাহিক “গুড্ডি”। বেশ কয়েক মাস আগে বেশ ভালো রকম প্রমোশন করে শুরু হয়েছিল এই ধারাবাহিক। মূলত ধারাবাহিক একটু শুরু হয় এই গল্প নিয়ে যে একটি পাহাড়ি মেয়ে স্বপ্ন দেখে বড় পুলিশ অফিসার হওয়ার। সম্পূর্ণ সেই গল্পের উপর ভিত্তি করে গড়ে ওঠে এই ধারাবাহীকে এখন দেখানো হচ্ছে সাংসারিক কূটকাচালি। সেখান থেকে ত্রিকোণ প্রেমের সম্পর্ক। এইসব দেখাতে দেখাতেই কবে যেন ধারাবাহিকের নির্মাতারা ভুলেই গিয়েছেন গুড্ডির স্বপ্নপূরণের গল্প দেখাতে হতো ধারাবাহিক। যদিও হয়তো দেখানো হবে কিন্তু তার আগে এখন যা সব দেখানো হচ্ছে তাতে বেশ ভাল রকম বিরক্ত হচ্ছেন দর্শক।

প্রথমে গুড্ডি সাথে অনুজের বিয়ে হয়ে যায়। তখন তাদের মধ্যে সেরকম মিল মিশ না থাকলেও অসুবিধে কিছু হচ্ছিল না দর্শকের। কিন্তু হঠাৎ করেই কোথা থেকে গুড্ডি সাথে অনুজের ডিভোর্স। আর তারপর সে ডিভোর্সি বউ গুড্ডি দাঁড়িয়ে থেকে শিরিনের সাথে অনুযায়ী বিয়ে দেয়। এখন আবার হঠাৎ করে গুড্ডির প্রতি অনুযায়ী প্রেম জেগে উঠেছে। প্রথমে গুড্ডি চলে এসেছিল শিরিন আর অনুজের প্রেমের মাঝখানে। তারপরে এখন শিরিন বিয়ে করে চলে এসেছে অনুজ আর মাঝখানে।

আর এখন যেহেতু গুড্ডির জন্য নিজের মনে প্রেম জেগে উঠেছে তাই তাদের দুজনের নানা ধরনের প্রেমের গল্প দেখানো হচ্ছে। এখানেই ঘটছে সেই সমস্ত দুর্দান্ত সব এপিসোড। এর আগে লেডিস হোস্টেলে অনুজ তার ডিভোর্সি বউ গুড্ডি সাথে রাত কাটায়। এবার এখন রাত্রেবেলা ডিভোর্সি বউয়ের সাথে বাসে করে ঘুরে বেড়াচ্ছে। বউকে জড়িয়ে ধরে মুখের ওপর থেকে চুল সরিয়ে দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকছে। একজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছে যেখানে তারা দুজন একই ঘরে থাকছে। এখানে আপত্তি করেছেন নেটিজেনরা। তারা বলেন প্রথমে নিজের বউকে ডিভোর্স দিল দিয়ে সেই ডিভোর্সি বউয়ের সামনে ধুমধাম করে আরেকটা মেয়েকে বিয়ে করল। এখন সেই দ্বিতীয়বার বউ বিয়ে করা বউকে ফেলে রেখে নিজের প্রথম বউ অর্থাৎ ডিভোর্সি বউয়ের সাথে রাত কাটাচ্ছে প্রেম করছে। এদিকে মানুষ নাকি একজন আদর্শবান পুলিশ অফিসার।

আরও পড়ুন: সুপারস্টার নায়িকা হয়েও এক্কেবারে সাধারণ ঘরোয়া মেয়ে কোয়েল মল্লিক! মল্লিক বাড়ির অন্নপূর্ণা পূজোর টুকরো মুহূর্ত তুলে ধরলেন কোয়েল মল্লিক, প্রশংসা অনুরাগীদের

এখানে একজন একটি দীর্ঘ মন্তব্য করেছেন। লিখেছেন, “ডিভোর্সের পর ফুলশয্যা। ওহ থুড়ি, ডিভোর্সের পর দ্বিতীয় বউকে ফেলে আগেরটার সাথে জড়িয়ে ধরে পগারপার। হেহে সমাজের নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ডিভোর্স পেপারে সাইন না করে ডিভোর্স না হওয়া বউয়ের সাথে ফুলশয্যার আয়োজন হলো নোংরামি বলা জনগণের জন্য তাদের পিসি অ্যান্টিডোট হিসেবে বউকে ডিভোর্স দিয়ে তার সামনেই ধুম ধারাক্কা করে আরেক বিয়ে করে বিয়ের কয়েক দিন পরে সেই বউ ফেলে ডিভোর্স হওয়া বউকে নিয়ে নিশি ভ্রমণের আয়োজন করেছেন এসব দেখে তারা এখন সুস্থ বোধ করবেন আশা করি”। সুতরাং বোঝা যাচ্ছে যে দর্শক কতটা বিরক্ত হলে এ ধরনের খোটা দিচ্ছেন ধারাবাহিককে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment