Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
2 July 2026

জেনে নিন বলিউড সেলেব স্ত্রীদের গ্ল্যামারের সিক্রেট

গ্ল্যামার জগতে ও পাপারাজ্জির নজরে থাকতে গেলে তারকার সব সময় নিজেকে সুন্দর থেকে আরো সুন্দরতর করে তোলার

জেনে নিন বলিউড সেলেব স্ত্রীদের গ্ল্যামারের সিক্রেট

গ্ল্যামার জগতে ও পাপারাজ্জির নজরে থাকতে গেলে তারকার সব সময় নিজেকে সুন্দর থেকে আরো সুন্দরতর করে তোলার চেষ্টা করেন। ড্রেস, মেকআপ, ফিগার সবদিক থেকে হতে হবে একেবারে পিকচার পারফেক্ট। কেবল তারকারাই নয়, তাঁদের স্বামী-স্ত্রীরাও সব সময় থাকেন পাপারাজ্জিদের নজরে। বলিউড তারকাদের ব্যক্তিগত জীবনই হোক বা প্রফেশনাল সব বিষয়ে কৌতুহল রয়েছে দর্শকদের। দর্শকেরা জানতে চাই প্রত্যেকটি খুঁটিনাটি তথ্য।

তারকাদের এই গ্ল্যামারের পিছনের সিক্রেট কী? বলিউডের অভিনেতাদের স্ত্রীদের লাইফ স্টাইলটা কীরকম? কীভাবেই বা সময় কাটান তাঁরা? সবই জানতে চান দর্শকেরা। আর সেই সকল সিক্রেট নিয়েই হাজির ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভসের’ ট্রেলার। যেখানে হয়েছেন একের পর এক অভিনেতাদের স্ত্রীরা। মহিপ কাপুর, সীমা খান, ভাবনা পান্ডে এবং নীলম কোঠারিকে দেখা যায় এই ট্রেলারে। এমনকি গেস্ট আর্টিস্ট হিসেবে থাকবেন কিং খানের স্ত্রী গৌরি খানও। চলুন একটু খুলেই বলা যাক।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ “ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভসের” ট্রেলার। এই সিরিজে দেখা যাবে একাধিক বড় বড় সেলেবের বউদের। সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর থেকে সোহেল খানে স্ত্রী সীমা খান,
নীলম কোঠারি এবং চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডের মত বহু সেলিব্রেটি ওয়াইভরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে এই সিরিজটির ট্রেলার। নেটফ্লিক্সের এই অরিজিনাল সিরিজে দেখা যাবে কিং খানের স্ত্রী গৌরি খান কেও। শাহরুখের হাত ধরে শোতে হাজির হবেন গৌরি খান। বলবেন নিজের গ্ল্যামারের সিক্রেট। আপনিও দেখে নিন “ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভসের” ট্রেলার….

আরও পড়ুন: ক্রপ টপে ওজন কমিয়ে লাস্যময়ী সুপারস্টার অভিনেত্রী শুভশ্রী! হটনেসে বউকে টেক্কা দিতে জিমে ছুটলেন রাজ চক্রবর্তী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment