বর্তমানে সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় তারকা জুটি হলেন রাজ-শুভশ্রী। এই তারকা জুটিকে নেটদুনিয়ার পাওয়ার কাপেল বললেও ভুল বলা হবে না। ছবি পরিচালনা করার পাশাপাশি বিধায়কের দায়িত্বও সামলাচ্ছেন রাজ চক্রবর্তী। অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি বাংলার জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এর বিচারক আসনে বসে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। নিজেদের কাজ এবং ছেলে ইউভানকে নিয়ে বেশ ভালোই আছেন এই দম্পতি।
পুজোর আগেই ছেলেকে নিয়ে মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন এই তারকা জুটি। পূজার সময়ও একে অপরের সাথে সময় কাটাতে এবং ছবি শেয়ার করতে দেখা গিয়েছে তাদের। ২০১৯’এ একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। বিয়ের পর তাদের প্রেমের বন্ধন যেন দিন দিন গভীর হচ্ছে। তার ঝলক মিলছে প্রতিমুহূর্তে, সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় এই তারকা জুটি বেশ অ্যাক্টিভ। প্রায়ই নিজেদের নানা ছবি শেয়ার করে থাকেন তারা, যা ভাইরালও হয় নিমেষে। সম্প্রতি অভিনেত্রী কালো ক্রপ টপ,কালো হাইওয়েস্ট জিন্সে, খোলা চুলে এবং সাদা জ্যাকেট হাফ পড়ে লাস্যময়ী রূপে নেটদুনিয়ায় আবির্ভূত হয়েছেন। যা দেখে ঘুম উড়েছে অভিনেত্রীর ভক্তদের পাশাপাশি নেটিজেনদের একাংশের। অভিনেত্রীর পাশাপাশি তার স্বামী রাজ চক্রবর্তীও এদিন জিম থেকে নিজের ওয়ার্ক আউটের ছবি শেয়ার করেছেন। পরিচালক ক্যাপশনে লিখেছেন, “এখন সময় হল চর্বি ঝরানোর। কম খেয়ে আর বেশি করে কাজ করে”
আরও পড়ুন: মা ও মেয়ের গানের যুগলবন্দিতে মেটে উঠলো নেটজনতা, দেখুন সেই ভিডিও
View this post on Instagram
আরও পড়ুন: খোলা চুল, লাল ডিপ নেক পোশাকে নেট পাড়ায় ঝড় তুললেন সুমনা চক্রবর্তী
খুব শীঘ্রই রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ’ মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। ‘পরিণীতা’র পর আবারো রাজ চক্রবর্তীর ছবির কেন্দ্রবিন্দুতে শুভশ্রী। এই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছাড়াও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র এবং স্বাতীলেখা সেনগুপ্ত। পরের বছরের শুরুতেই জানুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি। ২১’শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ’। সম্প্রতি সেই ছবির পোস্টার ও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এই দীর্ঘ প্রতীক্ষিত ছবির মুক্তির তারিখ ঘোষণা হওয়ায় খুশি দর্শকরাও।
View this post on Instagram




