Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

‘ছোটবেলায় ছেলেদের মত চুল কেটে সবার সঙ্গে মারামারি করে বেড়াতাম, প্রেম করার সুযোগ পাইনি’! ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন ‘মিঠাই’ সৌমিতৃষা, সামনে এলো তথ্য

‘ছোটবেলায় ছেলেদের মত চুল কেটে সবার সঙ্গে মারামারি করে বেড়াতাম, প্রেম করার সুযোগ পাইনি’! ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন ‘মিঠাই’ সৌমিতৃষা, সামনে এলো তথ্য

এই মুহূর্তে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটি মাধ্যমে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যেতে সক্ষম হয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। জি বাংলার এই ধারাবাহিকে তার অভিনয় যেমন প্রশংসিত হয়েছে ঠিক তেমনি বিভিন্ন রিয়েলিটি শো এর মঞ্চে উপস্থিত হয়ে নিজের নাচের প্রতিভা প্রদর্শন করে দর্শকদের মন জয় করে নিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে খোলাখুলি কথা বলতে দেখা যায়নি তাকে। যদিও ইন্ডাস্ট্রির ভেতরে সহ-অভিনেতা ধ্রুব সরকারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে অভিনেত্রী অস্বীকার করেছেন সেই গুজব। এবার ছোটবেলা নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু জানিয়েছেন ছোটবেলায় বাড়ি থেকে ছেলেদের মত করে চুল কেটে দেওয়া হতো তাকে। পাশাপাশি অনেক সময় অন্যদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়তেন তিনি।

তবে ছোটবেলায় একেবারেই যে প্রেম করার সুযোগ মেলেনি তার, সেই কথা প্রকাশ্যে আনতে দেখা গিয়েছে ছোটপর্দার মিঠাইকে। তিনি জানিয়েছেন তার বাবা-মা সব জায়গায় তাদের সঙ্গে করে নিয়ে যেতেন তাকে। যে কারণে আলাদা করে প্রেম করার সুযোগ পাননি তিনি। তবে এই মুহূর্তে তিনি কোন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কিনা সে প্রসঙ্গে অবশ্য কোনো মন্তব্য করতে দেখা যায়নি টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে।

আরও পড়ুন: শেষ হল দুয়ারে সরকার শিবির, ১ কোটির বেশি মানুষ হাজির ক‍্যাম্পে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story