Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
3 July 2026

নিজের মায়ের বান্ধবীর প্রেমে পড়েছিলেন রনবীর, খোলামেলা উত্তর বলি তারকার

নিজের মায়ের বান্ধবীর প্রেমে পড়েছিলেন রনবীর, খোলামেলা উত্তর বলি তারকার

২০০৭ এ সাওয়ারিয়া থেকে বলিউডে পা রাখেন ঋষি কাপুরের পুত্র রনবীর কাপুর। ছবির পাশাপাশি মিষ্টি হাসিতে মন মজাতে যিনি কিনা এক্সপার্ট। ছবির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও তিনি ব্যাপক জনপ্রিয়। তিনি কিনা এবার প্রকাশ্যে জানালেন কোন এককালে তিনি নিজের মায়ের বান্ধবীর প্রেমেও পড়েছেন।

বলা যেতে পারে কেরিয়ারের শুরুতে রনবীর একাধিক ছবি দিলেও তার ব্যাক্তিগত জীবন আমাদের কাছে বরাবরই বিতর্কের জায়গা বলে মনে হয়েছে। একাধিক নায়িকার সাথে প্রেমের সম্পর্ক বরাবর তাকে লাইমলাইটে রেখেছে। দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ, নার্গিস ফাকরি, মাহিরা খান, সহ বর্তমানে আলিয়া ভাট। কেউই বাদ যায়নি, একের পর এক ছবি থেকেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তেন এই নায়ক। বেশ কিছুদিন পরে অবশ্য ছাড়াছাড়িও হতো।

সম্প্রতি কফি উইথ করণ এর সিজন ৫ এ এসে একটি খেলায় অংশ নেন রনবীর এবং অর্জুন কাপুর। খেলায় রুল ছিল একটি প্রশ্ন করা হবে কিন্তু তার উত্তরে মুখে কোনও আওয়াজ করা যাবে না। প্রশ্নের উত্তর হ্যাঁ হলে অর্জুনের গালে কিস করতে হবে। এরপর করণ জোহার প্রশ্ন করেন রনবীর কোন্দিন নিজের মায়ের বান্ধবীকে দেখে ফ্যানটাসাইজ করেছেন কিনা? যেই কিনা প্রশ্ন করা তৎক্ষণাৎ অর্জুনের গালে এসে চুমু দেন রনবীর। অর্থাৎ কোন এক কালে তিনি কিনা নিজের মায়ের বান্ধবীর প্রেমে পড়তেও বাকি রাখেন নি, অবশ্য রনবীরের মতে প্রেমে পড়ার কোন বয়েস হয়না…

আরও পড়ুন: ‘ধর্মের জিগির তুলে রাজনৈতিক মুনাফা, সম্প্রীতি বজায় রাখুন’! বাংলাদেশের হিংসাত্মক ঘটনা নিয়ে এবার মুখ খুললেন টলিউডের হিট মেশিন পরমব্রত চট্টোপাধ্যায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment