Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
9 July 2026

ছেলে একটু বড় হতেই কঠিন শরীরচর্চা করতে শুরু করে দিলেন কোয়েল মল্লিক! ফিট থাকতে কত কঠোর ব্যায়াম করছে অভিনেত্রী, তুমুল ভাইরাল ভিডিও

ছেলে একটু বড় হতেই কঠিন শরীরচর্চা করতে শুরু করে দিলেন কোয়েল মল্লিক! ফিট থাকতে কত কঠোর ব্যায়াম করছে অভিনেত্রী, তুমুল ভাইরাল ভিডিও

টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন কোয়েল মল্লিক। নিজের শরীর স্বাস্থ্য নিয়ে তিনি কতটা সচেতন তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। বর্তমানে ছেলের এক বছর হতে না হতেই নিয়ম মেনে শরীর চর্চা শুরু করে দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সেই ভিডিওই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

২০২০ সালের মে মাসে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। তার ছেলের নাম কবীর। এক বছর পার হতে না হতেই কঠিন নিয়ম মেনে শরীরচর্চা শুরু করে দিয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। ভাইরাল হওয়া ভিডিওতে জিমে গিয়ে কঠোর পরিশ্রম করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ইতিমধ্যেই মা হওয়ার পর অতিরিক্ত মেদ অনেকটাই ঝরিয়ে ফেলেছেন কোয়েল।

আবারও বড়পর্দায় খুব তাড়াতাড়ি দেখা যাবে কোয়েল মল্লিককে তেমনটাই মনে করা হচ্ছে। তার জন্যই একেবারে ফিট হচ্ছেন অভিনেত্রী। নির্দিষ্ট ডায়েট মেনটেন করা শুরু করে দিয়েছেন অনেক আগে থেকেই। ব্যস্ততার মাঝেও যতটা সম্ভব সময় নিজের ছেলের সাথে কাটান অভিনেত্রী কোয়েল মল্লিক।

আরও পড়ুন: হেরে গেলেন অক্ষয়, রণবীর ও সলমন খান! ‘পুষ্পা’ সিনেমা দিয়ে বক্সঅফিস বাজিমাত করলেন অভিনেতা আল্লু অর্জুন, সালমান অক্ষয় সবাই ফেল করলো

কয়েকদিন আগেই শেষ হয়েছে দুর্গাপূজা। মল্লিক বাড়ির দুর্গাপুজোতে সপরিবারে চুটিয়ে আনন্দ করতে দেখা গেছে অভিনেত্রীকে। উপস্থিত ছিলেন নিসপাল সিংও। সেই সমস্ত ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি অভিনেত্রীর কসরত করার এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তার অনুরাগীদের মধ্যে।

কয়েকদিন আগেই জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এর মঞ্চে গেস্ট হিসেবে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। হয়তো খুব তাড়াতাড়ি বড়পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। নেটদুনিয়ায় অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। অভিনেত্রীর যেকোনো ভিডিও কিংবা ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয় নিমেষে। খুব স্বাভাবিকভাবেই সম্প্রতি অভিনেত্রীর ওয়ার্ক আউটের এই ভিডিওটিও তুমুল ভাইরাল হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment