Take a fresh look at your lifestyle.

ফোনে কথা বলতে বলতে হঠাৎই গাড়ি এসে খড়ি স্কুটি কে ধাক্কা মারে এবং খড়ি মাটিতে পড়ে যায়, ‘গাঁটছড়া’-য় আসতে চলেছে নতুন চমক, আবারও সামনাসামনি খড়ি ঋদ্ধি, কি হবে এরপর?

119

জমে উঠেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া। ইতিমধ্যেই এই ধারাবাহিক সেরা ধারাবাহিকের মুকুট ছিনিয়ে নিয়েছে মিঠাই ধারাবাহিকের থেকে। প্রত্যেকদিন নিত্যনতুন চমক দেখা যাচ্ছে ধারাবাহিকে। ইতিমধ্যেই ধারাবাহিকে দেখানো হয়েছে যে দ্যুতির মা দ্যুতির বিয়ে ঠিক করেছে।

অন্যদিকে রাহুলেরও এনগেজমেন্টের ব্যবস্থা করা হয়েছে তার বাড়ি থেকে। কিন্তু এই কথা দ্যুতির কাছে পৌঁছালে দ্যুতি বিয়ের মন্ডপ ছেড়ে পালিয়ে আসে সিংহ রায় বাড়িতে। আর এসে নিজের চোখে সব টা দেখে সবার সামনেই সত্যি টা সকলকে জানায়। কিন্তু সেখানে উপস্থিত কেউই দ্যুতি বা তার বোন খড়ি কে বিশ্বাস করে না। তার ঋদ্ধিমানের শর্ত অনুযায়ী খড়ি তার বাপের বাড়িতে ফিরে আসে।

কিন্তু খড়ি ও হার মানাতে বাধ্য নয়। সে কোনো না কোনো ভাবে ঠিকই প্রমাণ করে ছাড়বে সবটা। আর এইদিন রাগে অপমানে দ্যুতি আত্মহত্যার চেষ্টা করে। আর ডাক্তারের চিকিৎসা অনুযায়ী দ্যুতি খড়ি কে জানায় যে সে গর্ভবতী। আর সকলেরই বুঝতে পারছেন যে দ্যুতি রাহুলের সন্তানের মা হতে চলেছে। আর এই খবর পাড়ার লোক জানতে পারলে সকলে দ্যুতিকে পাড়া ছাড়া করতে চায়।

আর অন্যদিন খড়ি রাহুলের সম্পর্কে সমস্ত প্রমাণ জোগাড় করতে রাহুলের জার্নালিস্ট প্রেমিকার সঙ্গে স্কুটি করে বেড়িয়ে পড়ে। আর তখনই ফোন কথা বলতে বলতে হঠাৎই একটি গাড়ি এসে স্কুটি টিকে ধাক্কা মারে এবং খড়ি মাটিতে পড়ে যায়। আর দেখা যায় ওই গাড়িটি অন্য আর কারোর নয় ঋদ্ধিমানের। এরপর কি হবে সেটা জানতে আপনাদের চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। রাহুলের সম্পর্কে সব সত্যি সামনে এনে কি করে নিজের দিদিকে সুবিচার দেবে খড়ি তা দেখার জন্য মুখিয়ে থাকবেন দর্শক।

Comments are closed.