Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 June 2026

বাস্তবে প্রেম করছেন অনিন্দ্য-শ্রীমা? গাঁটছড়া ধারাবাহিকের রাহুল দ্যুতির সমস্ত ঝগড়া মিটে গিয়ে তারা একসাথে নাচা গানা শুরু করেছে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!

বাস্তবে প্রেম করছেন অনিন্দ্য-শ্রীমা? গাঁটছড়া ধারাবাহিকের রাহুল দ্যুতির সমস্ত ঝগড়া মিটে গিয়ে তারা একসাথে নাচা গানা শুরু করেছে! সোশ্যাল  মিডিয়ায় ভাইরাল ভিডিও!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া। এই ধারাবাহিক সবসময় টিআরপি তালিকায় এগিয়ে থাকে। এই সপ্তাহেও যেমন টি আর পি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে গাঁটছড়া ধারাবাহিক। এই ধারাবাহিকে খড়ি ঋদ্ধির রসায়ন রীতিমতো জমে উঠেছে। এই ধারাবাহিকে আর পাঁচটা ধারাবাহিকের মত একটি জুটির গল্প বলা দিয়ে শুরু হয় নি, এই ধারাবাহিকটি বরাবর তিনটি জুটির গল্প বলেছে।

এই ধারাবাহিকের মধ্যে রাহুল,দ্যুতি ও বনি কুনালের গল্প‌ও চোখে পড়ে। এর আগে যখন হানিমুন পর্ব হয়েছিল তখনও তিন জোড়া জুটির একসাথে হানিমুন পর্ব হয়েছিলো। হানিমুনের থেকে ফিরে আসার পর তিন জুটির মধ্যে তিন রকম রসায়ন দেখতে পাওয়া গেছে।

খড়ি- ঋদ্ধির সম্পর্ক মজবুত হয়েছে, অন্যদিকে রাহুল দ্যুতির সম্পর্কে ধরেছে ভাঙ্গন। বউকে সাথে নিয়ে হানিমুনে গেলেও রাহুল তার প্রেমিকাকে নিয়ে মত্ত হয়ে গিয়েছিল সেই দৃশ্য দেখে রীতিমতো মনে আঘাত পেয়েছে দ্যুতি আর বনি তো নিজেই কুনালের প্রেমিকা অয়নাকে ডেকে নিয়ে চলে আসে হানিমুন ট্রিপে আর‌ তারপর হানিমুন মিটে গেলে নিজের বাড়ি চলে যায় বনি।

আরও পড়ুন: ম্যাচিং শাড়ি ও ব্লাউজে চাবুক ফিগারে ‘চকা চক’ গানে দুর্দান্ত নাচলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ! তুমুল ভাইরাল ভিডিও

এরপর গাঁটছড়াতে ফ্যাশন শো হলে দেখা যায় সিংহ রায় পরিবারের সব মডেলদের দ্বিগুণ দামে কিনে নিয়েছে দত্ত জুয়েলার্স। সিংহ রায় পরিবারের মান রাখতে তখন তিন বোন ছুটে আসে, তিনজনে মিলে তিন রকম মডেল হয়ে মঞ্চে দাঁড়ায়। সিংহ রায়দের বিপদের দিনে সিংহ রায় পরিবারের সব বউরা এইভাবেই পাশে দাঁড়ালো।

সম্প্রতি দেখা যাচ্ছে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের জনপ্রিয় জুটি রাহুল আর দ্যুতি অর্থাৎ অনিন্দ্য চট্টোপাধ্যায় ও শ্রীমা ভট্টাচার্য একটা রিল ভিডিও বানিয়েছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়, প্রচুর মানুষ লাইক করেছেন এই ভিডিওতে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment