Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

‘কোন গান ও তৈরি করেছে যে কুমার শানু মেলোডি কিং হবে?’ গায়ক কুমার শানুকে কটাক্ষ ‘আশিকী’ খ্যাত নদিমের, গায়ক কুমার শানুকে সমালোচনা করলেন সুরকার

‘কোন গান ও তৈরি করেছে যে কুমার শানু মেলোডি কিং হবে?’ গায়ক কুমার শানুকে কটাক্ষ ‘আশিকী’ খ্যাত নদিমের, গায়ক কুমার শানুকে সমালোচনা করলেন সুরকার

নব্বইয়ের দশকের বলিউডের স্বর্ণযুগের যে সমস্ত সুরকার এবং গীতিকাররা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন নদিম সইফি। আরেক সুরকার এবং গীতিকার শ্রবণ রাঠোরের সঙ্গে জুটি বেঁধে একাধিক জনপ্রিয় গান কম্পোজ করেছেন তারা। বলিউডের প্রথম সারির অনেক গায়ক-গায়িকাদের সঙ্গেও কাজ করতে দেখা গেছে এই জুটিকে। তবে এবার যথেষ্ঠ ক্রেডিট না পাওয়া নিয়ে মুখ খুলতে দেখা গেল নদিম সইফিকে।

এদিন এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন গায়ক এবং গায়িকারা সব সময় গানের জন্য ক্রেডিট পান তাদেরকেই বলা হয় মেলোডি কিং বা কুইন। কিন্তু সুরকার এবং গীতিকারদের যে বিরাট কৃতিত্ব থাকে, সে কথা কেউ উল্লেখ করেন না।

এমনটাই অভিযোগ তার। পাশাপাশি বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানুকে হাত নিয়ে তিনি বলেছেন কুমার শানু তার পরিচালনায় একাধিকবার কাজ করেছেন। ছোট ছোট মঞ্চে তাকে কৃতিত্ব দিয়েছেন। কিন্তু জনপ্রিয় রিয়েলিটি শো গুলিতে তিনি হাজির হয়ে তার তৈরি গান গেয়ে জনপ্রিয়তা লাভ করলেও বড় মঞ্চে তাকে ক্রেডিট দেননি।

আরও পড়ুন: রটে গিয়েছিল মৃত্যুর খবর, ভিক্টর ব্যানার্জি কে নিজের বেঁচে থাকার প্রমাণ দিতে হয়েছিল একসময়, টলিউড দাপিয়ে বেড়ানো অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন ষ্টার ভিক্টর ব্যানার্জি

বলাই বাহুল্য তার এই মন্তব্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন এই অভিযোগের অনেকটাই সত্যি। কারণ বলিউডের সুরকার এবং গীতিকাররা অনেক সময়ই তাদের প্রাপ্য কৃতিত্ব পান না। ফলে অনেকেই সমর্থন করেছেন তাঁর এই বক্তব্যকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment