Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের নায়িকা আসলে কে! আসন্ন ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র নায়িকার আসল পরিচয় জানুন, রইলো ‘অনুরাগের ছোঁয়া’র নায়িকার আসল পরিচয়

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের নায়িকা আসলে কে! আসন্ন ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র নায়িকার আসল পরিচয় জানুন, রইলো ‘অনুরাগের ছোঁয়া’র নায়িকার আসল পরিচয়

বছরের শুরু থেকেই বিভিন্ন চ্যানেলে শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই তাদের মধ্যে বেশ কয়েকটি ধারাবাহিক দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেই সমস্ত ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল ‘পিলু’ ও ‘আলতা ফড়িং’। এই ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরাও নজর কেড়েছে দর্শকমহলের। এবার আরও এক ধারাবাহিক আসতে চলেছে টেলিভিশনের পর্দায়। খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে ‘অনুরাগের ছোঁয়া’।

আসন্ন ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন স্বস্তিকা ঘোষ। স্বস্তিকা এই ধারাবাহিকের হাত ধরেই নায়িকা হিসেবে ডেবিউ করতে চলেছেন টেলিভিশনের পর্দায়। তবে তিনি অভিনয় জগতে নতুন নন। এর আগেও অভিনয় করেছেন তিনি। এর আগে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে স্বস্তিকাকে। সান বাংলায় ‘স্বরস্বতীর প্রেম’ ধারাবাহিকে নায়ক এর বোনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল স্বস্তিকা ঘোষকে।

আরও পড়ুন: মদ্যপ অবস্থায় এক পার্টিতে বলিউড অভিনেত্রী টাব্বুর সাথে জোরজবরদস্তি করেছিলেন জ্যাকি শ্রফ, মুখ খুললেন অভিনেত্রী, বেসামাল হয়ে টাবুর সাথে নোংরামো করেছিলেন জ্যাকি শ্রফ

তবে অভিনয় জগতে আসার আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বেশ জনপ্রিয় ছিলেন মানুষের মধ্যে। টিকটকে তার বেশ পরিচিতি ছিল। তবে এই মুহূর্তে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ তার কাছে নিয়ে এসেছে এক বড় সুযোগ। তবে এই ধারাবাহিকে তাকে একটু অন্যধরনের লুক দেওয়া হলেও, আদতেও তিনি সে রকম নন, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।

সম্প্রতি আসন্ন এই ধারাবাহিকের নতুন প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে অপেক্ষা শুরু হয়েছে এই নতুন ধারাবাহিকের জন্য। রূপ নয়, গুন দিয়েই মানুষের বিচার করা উচিৎ। এই ভাবনার উপর ভিত্তি করেই ধারাবাহিকটি তৈরি করা হচ্ছে। উল্লেখ্য এই ধারাবাহিকে স্বস্তিকা ঘোষের বিপরীতে দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। দিব্যজ্যোতি টেলিভিশন জগতের পরিচিত মুখ। এর আগে ‘জয়ী’ ও ‘দেশের মাটি’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। টেলিভিশন জগতের অভিনেতা হিসেবে নিজের জায়গাটা ইতিমধ্যেই পাকা করে ফেলেছেন তিনি। তবে আপাতত ধারাবাহিক অনুরাগীরা এই নতুন ধারাবাহিক শুরু হওয়ার অপেক্ষাতে রয়েছেন।

আরও পড়ুন: রবীনা ট্যান্ডন এর সঙ্গে সম্পর্ক থাকাকালীনই শিল্পা শেঠি ও রেখার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন অক্ষয় কুমার, সাক্ষাৎকারে আসল সত্যি ফাঁস করলেন অভিনেত্রী, রবীনার সঙ্গে ভেঙে যাওয়া বাগদান নিয়ে মুখ খোলেন অক্ষয়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story