Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
30 June 2026

‘সব সিরিয়ালে ছেলেরা ঠেকায় পরে বিয়ে করে কেন?’! ‘গৌরী এলো’র নতুন প্রোমো দেখে ক্ষোভে ফেটে পড়লেন মেয়েরা, তুমুল ভাইরাল ভিডিও

‘সব সিরিয়ালে ছেলেরা ঠেকায় পরে বিয়ে করে কেন?’! ‘গৌরী এলো’র নতুন প্রোমো দেখে ক্ষোভে ফেটে পড়লেন মেয়েরা, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গৌরী এলো’র সম্প্রচার। ধারাবাহিকটির প্রচার শুরু হওয়ার আগে থেকেই নির্মাতা এবং কলাকুশলীরা জানিয়ে দিয়েছিলেন অন্ধ বিশ্বাস নয় বরং মনের আসল ভক্তির সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধনে গড়ে উঠবে এই ধারাবাহিকের পটভূমিকা। তবে এবার চিরাচরিত বাংলা ধারাবাহিকের গল্প অনুসরণ করে নায়িকার সঙ্গে ধারাবাহিকের নায়ক এর বিয়ের ঘটনা উঠে আসবে জি বাংলার মাধ্যমে, এমনটাই মনে করছেন নেটিজেনদের একটি বড় অংশ।

এবার তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিলো ধারাবাহিকের নতুন ভাইরাল হওয়া প্রোমো। যেখানে দেখা গিয়েছে চাপে পড়ে গৌরী অর্থাৎ ধারাবাহিকের নায়িকার বিয়ে ঠিক করতে বাধ্য হয়েছেন তার বাবা। রাতারাতি গৌরীকে তিনি বিয়ে দিয়ে দেবেন, এমন প্রতিশ্রুতিও দিতে দেখা গেছে তাকে। তবে তার মধ্যেই গৌরীকে সাহায্য করতে হাজির হয়েছে ধারাবাহিকের ডাক্তার নায়ক।

আরও পড়ুন: ‘সবার মতো বাসন মাজলে হাতের শট নেওয়া যাবে না’! দিদি নং ওয়ানের মঞ্চে অঙ্কিতা চক্রবর্তীর অহংকারী কথা শুনে চটে লাল নেটাগরিকরা, তুমুল ভাইরাল ভিডিও

তবে প্রোমোর মাধ্যমে নেটিজেনরা দেখতে পেয়েছেন গৌরী বিয়ে করতে রাজি বরং তার বদলে নায়ককে সেই গ্রাম ছেড়ে চলে যেতে বলে সে। এই দৃশ্য দেখার পর দর্শকদের একাংশ প্রশ্ন তুলেছেন কেন সব ধারাবাহিকে ঠেকায় পড়ে নায়কদের বিয়ে করার দৃশ্য উঠে আসছে ক্রমাগত। ফলস্বরূপ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া শোরগোল সৃষ্টি করতে সক্ষম হলেও তীব্র সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহটিকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment