Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
21 July 2026

লন্ডনে মেয়ে সানাকে নিয়ে রয়েছেন স্ত্রী ডোনা গাঙ্গুলী! ‘খুব একা লাগছে এখানে’, দাদাগিরির মঞ্চে জানালেন সৌরভ, তুমুল ভাইরাল ভিডিও

লন্ডনে মেয়ে সানাকে নিয়ে রয়েছেন স্ত্রী ডোনা গাঙ্গুলী! ‘খুব একা লাগছে এখানে’, দাদাগিরির মঞ্চে জানালেন সৌরভ, তুমুল ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলে জানতে পেরেছিলেন যে এখানে স্কুলের পড়াশোনা শেষ করে উচ্চ শিক্ষার জন্য লন্ডনে মেয়ে সানাকে পাঠিয়ে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। তবে এবার দাদাগিরির মঞ্চে কলকাতার মহারাজ জানালেন সানা লন্ডনে চলে যাওয়ায় এখানে তার বেশ একা লাগছে। কারণ এই মুহূর্তে লন্ডনে সানার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডোনাও।

প্রসঙ্গত দাদাগিরির মঞ্চে মাঝেমধ্যেই সৌরভ গাঙ্গুলীকে নিজের ব্যক্তিগত জীবনের বিষয়ে আলোচনা করতে দেখা যায়। তবে এবার প্রতিযোগী রূপাঞ্জনা মিত্রের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সৌরভ গাঙ্গুলী জানালেন প্রাথমিকভাবে মেয়েকে লন্ডনে পড়তে পাঠানোর সিদ্ধান্ত নিতে তিনি দ্বিধাবিভক্ত ছিলেন।

কিন্তু শেষপর্যন্ত লন্ডনের গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে মেয়েকে পড়তে পাঠানোর সিদ্ধান্ত মেনে নেন তিনি। কিন্তু মাত্র 19 বছরের সানাকে সেন্ট্রাল লন্ডনে একা ছাড়তে পারেননি। যে কারণে এই মুহূর্তে তার সঙ্গে রয়েছেন মহারাজ এর স্ত্রী ডোনাও।

আরও পড়ুন: সালমান ও বাকি খান দের বাজার খেতে ‘পুষ্পা’র সাফল‍্যের পর আরো এক জনপ্রিয় তামিল ছবি আসছে হিন্দিতে, থালাপতি বিজয় এর দক্ষিণী ছবির হিন্দি সংস্করণ আসতে চলেছে, জনপ্রিয় তামিল ছবি আসছে হিন্দিতে

সৌরভ জানিয়েছেন তার মেয়ের কলেজ ক্যাম্পাসে কোনো হোস্টেল নেই। তাই লন্ডনে তাদের বাড়িতেই এই মুহূর্তে একসঙ্গে রয়েছেন তার স্ত্রী এবং মেয়ে। তার ফলে কলকাতায় তিনি যে বেশ একা হয়ে গিয়েছেন সে কথা স্বীকার করে নিয়েছেন সৌরভ নিজে। প্রসঙ্গত এদিন তার কথা শুনতে এই সেলিব্রিটি এপিসোডে উপস্থিত ছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সোনালী চৌধুরী, ঋষি কৌশিক, সৌরভ দাস, প্রীতি বিশ্বাসও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment