Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

‘‘নিজের মা-মাসিকে খারাপ দেখানো হলে কেউ কি মেনে নেবেন? তা হলে পর্দায় তাঁদের এ ভাবে দেখানো হচ্ছে কেন’,সব সিরিয়ালে কূটকাচালি, দু-তিনটে বিয়ে, লীনা গঙ্গোপাধ‍্যায়কে গুলি করে মারার হুমকি বিপ্লবের!

‘‘নিজের মা-মাসিকে খারাপ দেখানো হলে কেউ কি মেনে নেবেন? তা হলে পর্দায় তাঁদের এ ভাবে দেখানো হচ্ছে কেন’,সব সিরিয়ালে কূটকাচালি, দু-তিনটে বিয়ে, লীনা গঙ্গোপাধ‍্যায়কে গুলি করে মারার হুমকি বিপ্লবের!

তার বিরুদ্ধে সমস্ত ধারাবাহিকেই পরকীয়া থেকে শুরু করে নানান কূটকাচালিকে টেনে আনার অভিযোগ উঠেছিল অনেক আগেই। তবে গোটা প্রসঙ্গ নিয়ে মুখ খুলে এবার টলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়কে তীব্র সমালোচনা করতে দেখা গেল টলিউডের অন্যতম সিনিয়র এবং অভিজ্ঞ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে। এদিন এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লেখিকাকে গুলি করে মারা উচিত বলেও মন্তব্য করতে দেখা গেছে তাকে।

এদিন টলিউডের আর এক জনপ্রিয় অভিনেতা ভরত কল বিপ্লব চট্টোপাধ্যায়ের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাগ করে লিখেছেন একজন অভিনেতা হিসেবে তিনি লজ্জিত বোধ করছেন এবং বিপ্লব চট্টোপাধ্যায়ের হয়ে সকলের কাছ থেকে ক্ষমা চাইতে দেখা গিয়েছে তাকে। তবে বিপ্লব চট্টোপাধ্যায় এদিন ওই সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি নিজে ধারাবাহিক দেখেন না।

কিন্তু মাঝে মধ্যেই তিনি তার পরিবারের সদস্যদের ছোট পর্দার সামনে দর্শক হিসেবে দেখতে পান। কিন্তু প্রতিটি ধারাবাহিকে যেভাবে মহিলা চরিত্রদের গড়ে তোলা হচ্ছে তা মহিলাদের পক্ষে অত্যন্ত অবমাননাকর বলে মনে করেন তিনি। তিনি আরো জানিয়েছেন এই অবক্ষয় এর পেছনে ভূমিকা রয়েছে চ্যানেল গুলিরও। কারণ তারা এই ধরনের ধারাবাহিক সম্প্রচার করে চলেছে ক্রমাগত।

আরও পড়ুন: ‘সাদা হাতি লাগছে’! অদ্ভুত সাদা ড্রেস পরে এবার সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড হলেন বাংলার জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা

তবে সোশ্যাল মিডিয়ায় বিপ্লব চট্টোপাধ্যায়ের এই মন্তব্য ভাইরাল হতেই নেটিজেনদের একটি বড় অংশ জানিয়েছেন তিনি বাংলা ধারাবাহিক অপছন্দ করতেই পারেন, কিন্তু কাউকে প্রাণনাশের হুমকি দেওয়া উচিত হয়নি তার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment