করোনা কালে নিভৃতেই সেরে ফেললেন বিয়ে। শুক্রবার সকলকে চমকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর জানান অভিনেত্রী ইয়ামি গৌতম। উরি ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ইয়ামি।
আরও পড়ুন: হিন্দু মন্দিরে মুসলিম যুবককে চুম্বনের দৃশ্য! তুমুল আপত্তি উঠল নেটফ্লিক্সের ওয়েব সিরিজ এর বিরুদ্ধে!
View this post on Instagram
আরও পড়ুন: হায়দরাবাদ থেকে হলিউড, বহুভাষিক ছবিতে অভিষেক ভারতীয় প্রযোজক শফিক উর রহমানের
করোনা পরিস্থিতিতে ঘনিষ্ঠ কয়েকজন এবং দুই পরিবারের সদস্যদের নিয়েই ইয়ামি-আদিত্যের বিবাহ আসর বসেছিল। ইয়ামি গৌতম হিমাচল প্রদেশের মেয়ে এবং বড়ো হয়ে ওঠা, পড়াশোনা সবটাই চণ্ডীগড়ে। এদিন ইয়ামির বিয়ের আসর কোথায় বসেছিল, তা নেট দুনিয়ায় প্রকাশ্যে না এলেও, জানা যাচ্ছে হিমাচল প্রদেশেই অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান হয়।
গায়ে হলুদ থেকে শুরু করে মেহেন্দি, প্রাক বিবাহ অনুষ্ঠানের নানান মুহূর্ত স্যোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ইয়ামি গৌতম।
ইনস্টাগ্রামে মেহেন্দি অনুষ্ঠানের বেশকিছু ছবি পোস্ট করেছেন ইয়ামি গৌতম। সেই ছবিতে, হলুদ সালোয়ার, নাকে ছোট্ট নোজ পিন, কানে ঝুমকা, ছিম ছাম সাজে হাতে মেহেন্দি করতে দেখা গিয়েছে ইয়ামিকে।
View this post on Instagram
এরপর গায়ে হলুদেরও ছবি ছাড়েন ইয়ামি। সেখানে দেখা যাচ্ছে, হলুদ সালোয়ার কুর্তা, লাল দোপাট্টা আর কড়ির গয়নায় গায়ে হলুদের অনুষ্ঠানে সেজে উঠেছিলেন নববধূ ইয়ামি গৌতম। ছবিগুলি পোস্ট করে ক্যাপশানে ইয়ামি লিখেছেন, প্রিয়, তুমি কেন চিন্তা করছ? তোমার কাছে যা গুরুত্বপূর্ণ, তা তুমি খুঁজে পাবে।
View this post on Instagram
কলিরে পরানোর অনুষ্ঠানে লাল সিফন শাড়ি, নাকে বড় রিং আর হাতে কলিরে পরে সাধারণ সাজে ধরা দিয়েছেন ইয়ামি গৌতম।
View this post on Instagram
প্রসঙ্গত, ইয়ামি-আদিত্যের প্রেমের সূচনা উরি ছবির সেটেই। যদিও তাঁদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসেনি। টানা দু’বছর সম্পর্কে থাকার পর ভালোবাসাকে পরিনতি দেন উভয়ে। ইয়ামি গৌতমের হাতে এখন বেশ কয়েকটি ছবি রয়েছে। এর মধ্যে ‘দশবী’, ‘আ থার্সডে’ ও ‘ভুত পুলিশ’ রয়েছে।




