টলিউডের অন্যতম চর্চিত জুটি হলো যশ ও নুসরাতের জুটি। নিখিলের সঙ্গে বিচ্ছেদের সময় থেকেই নুসরাতকে নিয়ে চর্চা চলছে। এরপর প্রকাশ্যে আসে নুসরাতের গর্ভবতী হওয়ার খবর। আর সেই সময় তো হাজারো কটাক্ষ, সমালোচনা, ট্রোল এর শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। তবে সম্প্রতি একবছর ধরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে এনেছে যশ নুসরাত। ছেলে ঈশান কে নিয়ে দিব্য আছেন দুজনে, এখনো অবধি ছেলের মুখ দেখাননি ঠিকই তবে নুসরাতের সঙ্গে তার ব্যাক সাইড এর কিছু ছবি দেখা গিয়েছে। নুসরাত যশ ও মাঝেমধ্যেই নিজেদের ছবি পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়াতে।
সম্প্রতি সেরকমই একটি ছবি পোস্ট করেছেন যশ। তবে পোস্ট করার কিছুক্ষনের মধ্যেই সেই পোস্ট ডিলিট করে দেয় যশ। সদ্য বাংলাদেশ থেকে ফিরেছেন দুজনে। এরপর নুসরাত পারি দিয়েছিলেন দিল্লি। রাজনৈতিক কাজের জন্যই দিল্লি যেতে হয় তাকে। কারণ বর্তমানে একজন অভিনেত্রীর পাশাপাশি এখন সাংসদ ও বটে নুসরাত। এতদিন দূরে দূরে থেকে অবশেষে কাছাকাছি যশ নুসরাত। একটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। নুসরাতকে ঐদিন মেরুন রঙের একটি ড্রেস পরে দেখা গিয়েছে আর যশ পড়েছিলেন কালো শার্ট।
‘গান বাংলা চ্যানেল’-এর কর্ণধার ফারজানা মুন্নির বিয়ের অনুষ্ঠানেই গিয়েছিলেন যশ ও নুসরাত। সেখানে উপস্থিত ছিলেন নুসরাতের বনুয়া মিমি ও। সোশ্যাল মিডিয়াতে বিয়ে বাড়ির ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। গাঢ় নীল লেহেঙ্গা ও ভারী গয়নায় নিজেকে সাজিয়ে তুলেছিলেন নুসরাত ও যশ পড়েছিলেন স্টিচড ধুতি, বন্ধগলা কোট।
আরও পড়ুন: তুমুল ট্রোলিং, সমালোচনার মুখে বরুণ ধওয়ান-এর নতুন ছবি কুলি নং-১
View this post on Instagram
আরও পড়ুন: পরনে কালো সুইমিং শুট, জলপরী হয়ে জলকেলি করছেন ঋতাভরী এবং তাঁর সঙ্গী
উল্লেখ্য ‘নাচ ময়ূরী নাচ’ মিউজিক ভিডিয়োয় দেখা গিয়েছিল নুসরত জাহানকে। নীরব হোসেন বিপরীতে একটি মিউজিক ভিডিওতে ছিলেন মিমি চক্রবর্তী। এছাড়াও ঐদিন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানি লিওনি। ‘গান বাংলা চ্যানেল’-এর ‘লাভলি অ্যাকসিডেন্ট’ আর ‘দুষ্টু পোলাপান’-এ নাচ করতে দেখা গিয়েছিল সানি কে।




