Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
19 July 2026

প্রধানমন্ত্রীর কাছে ভক্তের আর্জি “কেজিএফ ২” মুক্তির দিন জাতীয় ছুটি ঘোষণা হোক

প্রধানমন্ত্রীর কাছে ভক্তের আর্জি “কেজিএফ ২” মুক্তির দিন জাতীয় ছুটি ঘোষণা হোক

এ এক অদ্ভুত আবদার। কন্নড় ছবি “কেজিএফ ২” মুক্তির দিন জাতীয় ছুটি ঘোষণার দাবি জানাল যশের ভক্তরা। কিন্তু কেন? উত্তর আসে, কারণ ওই দিনটা “কেজিএফ চ্যাপ্টার ২” ছবি মুক্তির দিন। কিছুটা অবাক হলেও এমনটাই ঘটেছে। টুইটারে একের পর এক পোস্টে সেই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছে এক ভক্ত।

কেজিএফ প্রথম ভাগের চূড়ান্ত সাফল্য তারপর সিনেমাপ্রেমীরা প্রায় দু’বছর অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন কবে মুক্তি পাবে দ্বিতীয় ভাগ। সম্প্রতি চ্যাপ্টার ২ -এর ট্রেইলার এবং মুক্তির তারিখ প্রকাশ পাওয়ার পর যশের ভক্তদের উচ্ছ্বাস এখন তুঙ্গে।

“কেজিএফ চ্যাপ্টার ২” ছবিতে যশ এবং সৃণিধি শেটি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আরও দুজনকে দেখা যাবে। সঞ্জয় দত্ত এবং রবিনা টন্ডন। দুটি নতুন চরিত্রের আগমন নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া বেশ চর্চিত।

আরও পড়ুন: স্বামীর হাফ সেঞ্চুরি করার আনন্দে ওয়াইন গ্লাস হাতে নিয়ে মেতে উঠলেন অভিনেত্রী জুন মালিয়া

২৯ জানুয়ারি “কেজিএফ চ্যাপ্টার ২” মুক্তির তারিখ পরিচালক প্রশান্ত নীল তাঁর টুইটারের মাধ্যমে ঘোষণা করেছিলেন। সেই পোস্ট কয়েক হাজার করে তাজমহলের রিপোস্ট হয়েছে। এরইমধ্যে যশের উৎসাহী ভক্ত ছবি মুক্তির উচ্ছ্বাস সামলাতে না পেরে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখে ফেললেন। সেই চিঠির ছবি এখন নেট দুনিয়া কাপাচ্ছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment