Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
22 June 2026

‘হ্যাঁ, আমি বিবাহিত না হলে….’, এবার বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেতা, ‘কেন এমনি’ লেখেন দেব? সে রহস্যও ফাঁস করলেন

‘হ্যাঁ, আমি বিবাহিত না হলে….’, এবার বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেতা, ‘কেন এমনি’ লেখেন দেব? সে রহস্যও ফাঁস করলেন

বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হলো দেব এবং রুক্মিণীর জুটি। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে সম্পর্ক রয়েছে দেব এবং রুক্মিণী। বয়স চল্লিশ ছুঁই ছুঁই তবুও এখনো ছাদনা তলায় বসেনি দেব, তা নিয়ে বহু প্রশ্ন ওঠে মাঝেমধ্যেই। অভিনয় জগতে আসার অনেক আগে থেকেই দেব এবং রুক্মিণীর মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল।

অনেক আগেই রুক্মিণী দেবকে নিজের মন দিয়ে বসে ছিলেন। দেব এবং রুক্মিণীর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কবে এই জুটি ছাদনা তলায় বসবে। মাঝেমধ্যেই এই জুটির বিয়ের জল্পনা ইন্ডাস্ট্রির শোনা যায় তবে তা নেহাতই গুজব তা বারবার প্রমানিত হয়েছে।

সদ্যই মুক্তি পেয়েছে দেব এবং ইশা সাহা অভিনীত ‘গোলন্দাজ’ ছবি। সেই ছবির প্রমোশন চলছে বিভিন্ন জায়গায় এবং সেরকম একটি প্রমোশনের গিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হল অভিনেতা দেবকে। অভিনেতাকে নিয়ে গুগলে সার্চ করা সবথেকে অধিক প্রশ্নগুলোই করা হলো তাকে।

আরও পড়ুন: কৃষ্ণকলি ধারাবাহিকের মুন্নির উপরে ক্ষোভে ফেটে পড়লেন এক সিরিয়াল প্রেমী কাকিমা, মুন্নির মুখের উপর দিয়ে দিলেন মোক্ষম জবাব, ভাইরাল ভিডিও

তার মধ্যে অন্যতম একটি হলো ‘দেব কি বিবাহিত’? এই উত্তরে শনিবার অভিনেতা নিজেই জানালেন যে তিনি বিবাহিত, তবে নিজের কাজের সঙ্গে। আরও একটি প্রশ্ন দর্শকের মনে ঘোরাফেরা করে তাহলে কিভাবে বিয়ে করা যায় এর উত্তরে অভিনেতা জানিয়েছেন “আমি নিজেই জানিনা আমাকে কিভাবে বিয়ে করা যায় আপনারা কেউ জানলে প্লিজ উত্তর দেবেন।”

নিজের সম্পর্কে আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়েছেন তিনি জানিয়েছেন টলিউডের সবথেকে প্রিয় অভিনেত্রী হলেন ইশা সাহা এবং তার বেস্ট ফ্রেন্ড হলো গোলন্দাজ ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ফুটবলে প্রিয় টিম হিসেবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এর মধ্যে একটিকে বেছে নেওয়ার কথাতে অস্বীকার করেন তিনি বলেন “আমি ফুটবলপ্রেমী ফুটবল দেখতে ভালোবাসে সে রকম কোনো নির্দিষ্ট দলকে আমার পছন্দ নয়।”

দেবের সমস্ত ছবিতেই একটি কমন ক্যাপশন দেখা যায় তা হল এমনি। এমনি লেখার পেছনে কী কারণ তা জানতে চায় দর্শক তার উত্তরে অভিনেতা জানান কোন কিছুই মাথায় আসে না, তেমন কোন ক্যাপশন লিখতে ইচ্ছা করে না তাই এমনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment