Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
2 July 2026

‘নাচটা পারো, ওটাই করো’! ‘দাদাগিরি’র মঞ্চে সৌরভ গাঙ্গুলীর উদ্দেশ্যে বলিউডের হিন্দি রোমান্টিক গান গাইতেই অভিনেত্রী মনামী ঘোষ কে কটাক্ষ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

‘নাচটা পারো, ওটাই করো’! ‘দাদাগিরি’র মঞ্চে সৌরভ গাঙ্গুলীর উদ্দেশ্যে বলিউডের হিন্দি রোমান্টিক গান গাইতেই অভিনেত্রী মনামী ঘোষ কে কটাক্ষ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

জি বাংলার একটি জনপ্রিয় রিয়েলিটি শো হল ‘দাদাগিরি’, যেখানে সারাবাংলা থেকে প্রতিযোগীদের যোগদান করতে দেখা যায়। তবে মাঝে মধ্যেই এখানে উপস্থিত হন টলিউডের জনপ্রিয় সেলিব্রিটিরা, বিশেষ পর্ব খেলার জন্য। এবার তেমনই একটি পর্বে যোগদান করার জন্য দাদাগিরির মঞ্চে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ।

পাশাপাশি একের পর এক গান গেয়ে এদিন মঞ্চ মাতিয়ে দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। প্রসঙ্গত এদিন সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে ব্যক্তিগত নানান কথোপকথনের সঙ্গে একের পর এক গান শোনাতে থাকেন অভিনেত্রী দাদার উদ্দেশ্যে। একাধিক বলিউডের হিন্দি রোমান্টিক গান গাইতে দেখা যায় তাকে। কিন্তু তার এই গান গাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে।

নেট দুনিয়ার বাসিন্দাদের একাংশ মনে করছেন অভিনেত্রীর গানের গলা মোটেও ভালো নয়। প্রসঙ্গত অভিনয়ের সঙ্গে নাচেও দারুণ জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। তার নাচের প্রতিভার কথা দর্শকদের সকলেরই জানা। তাই এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই তাকে উপদেশ দিয়েছেন গান গাওয়ার বদলে নাচ করতে, কারণ ওটা তিনি ভালো পারেন। তবে পাল্টা মুখ খুলেছেন অভিনেত্রীর অনুগামীরা। তারা জানিয়েছেন দাদার উদ্দেশ্যে গাওয়া অভিনেত্রীর এই গান মন জয় করে নিয়েছে তাদের। কারণ এখান থেকেই প্রমাণ হয়ে গিয়েছে সৌরভ গাঙ্গুলীর কত বড় ফ্যান অভিনেত্রী মনামী ঘোষ।

আরও পড়ুন: স্লিভলেস ব্লাউজ, শিফনের শাড়ি আর সিঁথিতে সিঁদুরে লাল পরীর সাজে সুপারস্টার নুসরত জাহান, কালী পুজোয় উৎসবের মেজাজে রেড হট লুকে ধরা দিলেন অভিনেত্রী, ভাইরাল ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment