Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে চলন্ত এক্সপ্রেস ট্রেনে চলল গুলি, মৃত ১ ব্যক্তি

নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে চলন্ত এক্সপ্রেস ট্রেনে চলল গুলি, মৃত ১ ব্যক্তি

নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে চলন্ত ট্রেনের মধ্যেই গুলি করে খুন করা হল এক ব্যক্তিকে। কামাখ্যা আনন্দ বিহার এক্সপ্রেসের মধ্যেই গুলি চালানো হয়। কিন্তু মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

 

জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার আগে কামাখ্যা আনন্দ বিহার এক্সপ্রেসের জেনারেল কামরায় গুলি চালানো হয়। বেশ কয়েক রাউন্ড গুলি চলে। গুলির শব্দ শুনে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কে কার কারা গুলি চালিয়েছে, সেই নিয়ে তদন্ত চালাচ্ছে রেল পুলিশ। ঘটনায় পুরো ট্রেনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: প্রায়ত কিংবদন্তি ফুটবলার বদ্রু ব্যানার্জি; ট্যুইটে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর 

 

উল্লেখ্য, দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে আসামের কামাখ্যা স্টেশন পর্যন্ত চলে কামাখ্যা আনন্দ বিহার এক্সপ্রেস। এরমধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশনে থামে ট্রেন। সোমবার রাতে স্টেশনে ট্রেন ঢোকার আগেই গুলি চলে। এই ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রেলযাত্রীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal