Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

বিজনেস সামিটে বড় ঘোষণা আম্বানীর, আগামী ১০ বছরে বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি

বিজনেস সামিটে বড় ঘোষণা আম্বানীর, আগামী ১০ বছরে বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বড় ঘোষণা করলেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। 

আরও পড়ুন: আরবিআই, সিবিআই ইস্যুতে সাংসদে ধরণা তৃণমূল সাংসদদের

আগামী ১০ বছরে এ রাজ্যে দ্বিগুণ বিনিয়োগ ও ১ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন তিনি।
বেঙ্গল বিজনেস সামিটের প্রথম দিনে রিলায়েন্স কর্ণধার জানান, প্রতিবার আগের বারকে ছাপিয়ে যায় বাণিজ্য সম্মেলন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, মমতা দিদির নেতৃত্বে আজকে বেঙ্গল মিনস বিজনেস।রিলায়েন্সের বিনিয়োগ সংক্রান্ত তথ্য দিতে গিয়ে আম্বানি জানান, ২০১৬ সালে এরাজ্যে কোম্পানির বিনিয়োগ ছিল ২০০০ কোটি টাকার কম। কিন্তু, এখন এখানে ৫০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে।
আগামী ১০ বছরের মধ্যে এই বিনিয়োগ দ্বিগুণ হবে এবং রাজ্যে প্রায় এক লক্ষ কর্মসংস্থান হবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalStory