Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 July 2026

ময়দান থেকে ধৃত ২ দুষ্কৃতী, উদ্ধার ওয়ান শটার ও কার্তুজ

ময়দান থেকে ধৃত ২ দুষ্কৃতী, উদ্ধার ওয়ান শটার ও কার্তুজ

আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল ময়দান থানার পুলিশ। বৃহস্পতিবার আনিস আলি ও রাজেশ মল্লিক নামে ওই দুই দুষ্কৃতীকে ময়দানের সৈয়দ বাবা মাজার এলাকা থেকে পাকড়াও করা হয়। গ্রেফতার হওয়া দু’জনের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদের মধ্যে বছর চব্বিশের আনিস আলি ওরফে আফসর আলির কাছ থেকে একটি সিঙ্গল শটার ও দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, বছর বিয়াল্লিশের রাজেশ মল্লিকের কাছ থেকে একটি পিস্তল ও চারটি কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত আনিস আলির বাড়ি এন্টালি এলাকায়। এর আগেও বেশ কয়েকবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। ট্যাংরা এলাকার বাসিন্দা রাজেশ মল্লিকের বিরুদ্ধেও খুন ও ডাকাতির অভিযোগ আছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: ‘ইয়ে ডর হামে আচ্ছা লাগা!’… অমিত শাহকে কেন বললেন অভিষেক?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal