শিলিগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা। দার্জিলিং যাওয়ার পথে পর্যটকবোঝাই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হল নদিয়ার ২ পর্যটকের আহত হয়েছেন আরও ৫ জন।
শনিবার শিলিগুড়ি মহকুমার বিধাননগরের সহিদাবাদ চা বাগানের কাছে সামনে একটি লরি দাঁড়িয়ে ছিল। সেই লরির পিছনে ধাক্কা মারে পর্যটকবোঝাই ওই গাড়ি। চালক সহ ৭ জন ছিলেন গাড়িতে। ঘটনাস্থলেই প্রাণ হারান গণেশ সরকার (৪৪) এবং রানা চক্রবর্তী (৩২) নামের দুই পর্যটক। বাকি ৫ জন ভর্তি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন: “না এই কাজের জন্য টাকা নিচ্ছি না”, বাম প্রার্থীর প্রচারে পটাশপুরে শ্রীলেখা
জানা গিয়েছে, সহিদাবাদ চা বাগানের কাছে লরিটির চাকা খারাপ হয়ে যায়। রাস্তাতেই চাকা লাগানোর কাজ চলছিল। এরপর দার্জিলিংগামী ওই গাড়িটি সজোরে ধাক্কা মারে লরিতে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। কুয়াশার কারণে নাকি গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন, শুরু হয়েছে তদন্ত।




