Take a fresh look at your lifestyle.

২০ জুলাই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল

70

মঙ্গলবার ২০ জুলাই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পর্ষদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর অথবা জন্ম তারিখ দিলেই ফলাফল দেখা যাবে।

নিম্নলিখিত ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল
www.wbbse.wb.gov.in
http://wbresults.nic.in
www.exametc.com
www.results.shiksha
www.indiaresult.com

গুগল প্লে স্টোরে মাধ্যমিক রেজাল্ট ২০২১ মোবাইল অ্যাপটি ডাউনলোড করেও ফল দেখতে পারবেন পড়ুয়ারা। এছাড়া www.exametc.com য়ে মোবাইল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজিস্টার করলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। ওইদিনই সব বিষয়ের প্রাপ্ত নম্বরও জানতে পারবেন পরীক্ষার্থীরা।

কয়েকদিন আগেই জানা গিয়েছিল ২২ জুলাই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। তখন মাধ্যমিক পরীক্ষার্থীদের চিন্তার বিষয় ছিল কবে তাদের ফলাফল ঘোষণা হবে। কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই উদ্বেগ কাটিয়ে জানা গেল উচ্চমাধ্যমিকের আগেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফল।

Comments are closed.