Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
18 June 2026

সময় বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক; ২০০০ টাকার নোট জমা দেওয়ার শেষ তারিখ কবে জানুন 

সময় বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক; ২০০০ টাকার নোট জমা দেওয়ার শেষ তারিখ কবে জানুন 

প্রথমে বলা হয়েছিল ব্যাঙ্কগুলোতে শেষ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ হাজার টাকা জমা দেওয়া যাবে। তবে সেই সময় আরও কিছুটা বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা করার শেষ তারিখ ৭ অক্টোবর। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। 

আরও পড়ুন: এবার মধ্য প্রদেশ, গরু পাচারের অভিযোগে ২৪ জনকে বেধড়ক মারধর গো-রক্ষা বাহিনীর

যদিও ২০০০ টাকার নোট বাতিল নিয়ে এখনও কোনও নির্দেশিকাই আরবিআইয়ের তরফে দেওয়া হয়নি। তবে ৮ অক্টোবরের পরেও ২০০০ টাকার নোট আপনার কাছে থাকলে ভোগান্তি পোয়াতে হবে। কারণ ওই দিনের পর আর কোনও ব্যাঙ্ক ২০০০ হাজার টাকার নোট জমা নেবে না। সেক্ষেত্রে ২০০০ টাকার নোট জমা করতে হবে আরবিআইয়ের নির্দিষ্ট অফিসে। সারা দেশব্যাপী ১৯টি আরবিআইয়ের অফিসে ২০০০ হাজার টাকার নোট জমা দেওয়া যাবে। এবং একজন আমানতকারী এককালীন ২০,০০০০ হাজার টাকার বেশি জমা করতে পারবেন না। পরে আরবিআইয়ের ওই অফিস থেকেই গ্রাহকদের একাউন্টে ওই টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। ডাক যোগেও গ্রাহকরা টাকা জমা দেওয়ার জন্য পাঠাতে পারবেন। তবে সেক্ষেত্রে গ্রাহকদের পরিচয়পত্রও দিতে হবে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation