Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
2 July 2026

২১ জুলাই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর; ভিজবে দক্ষিণবঙ্গের সব জেলাই

২১ জুলাই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর; ভিজবে দক্ষিণবঙ্গের সব জেলাই

২১ জুলাই রাজ্যের শাসক দলের সবথেকে বড় সমাবেশ রয়েছে। সেদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি তাপমাত্রারও সামান্য হেরফের হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা নিম্নচাপে পরিণত হলে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বিশেষ করে উপকূলের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে। শুক্রবার গিয়ে তা আরও বাড়তে পারে। যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অদ্রতাজনিত অস্বস্তি থাকছেই। তবে চলতি সপ্তাহ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলেই খবর।

প্রায় প্রতি বছরই ২১ জুলাই তৃণমূলের সমাবেশের দিন বৃষ্টি হয়ে থাকে। পুলিশ প্রশাসনের তরফেও তেমন ভাবেই প্রস্তুতি সেরে রাখা থাকে। তা সত্ত্বেও শাসকদলের কর্মসূচি উপলক্ষ্যে এদিন দূরদূরান্ত থেকে তৃণমূলের অসংখ্য কর্মী সমর্থক ধর্মতলায় আসেন। বৃষ্টির জেরে কিছুটা ভোগান্তির মুখে পড়তে পারেন তারা।

আরও পড়ুন: খড়গপুর সদরে দিলীপ ঘোষকে পাশে নিয়ে প্রচারে হিরণ, মন্দির প্রদর্শন, দেখুন ফটো গ্যালারি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal