Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

রাজ্যজুড়ে ২৭ টি নার্সিং স্কুল গড়ছে রাজ্য, জেলার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়োগের ভাবনা

পিপিপি মডেলে তৈরি হবে নার্সিং স্কুল

রাজ্যজুড়ে ২৭ টি নার্সিং স্কুল গড়ছে রাজ্য, জেলার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়োগের ভাবনা

পিপিপি মডেলে রাজ্যের বিভিন্ন জায়গায় মোট ২৭ টি নার্সিং স্কুল তৈরি করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য প্রশাসন সূত্রে খবর, প্রত্যেক স্কুলে ৬০ থেকে ১০০টি করে আসন থাকবে। অর্থাৎ, প্রতিবছর প্রায় ২ হাজার ৭০০ জন ছাত্রী নার্সিং ট্রেনিং পাবেন এই স্কুলগুলি থেকে। রাজ্য সরকারের লক্ষ্য, প্রত্যেক জেলায় একটি বা দু’টি করে নার্সিং স্কুল তৈরি করার। রাজ্যের যেসব সুপার স্পেশালিটি হাসপাতালের নিজস্ব নার্সিং স্কুল বা কলেজ নেই, সেখানে ওই নার্সিং স্কুল থেকে উর্ত্তীর্ণ ছাত্রীদের নিয়োগ করার চিন্তাভাবনা রয়েছে রাজ্যের।
বর্তমানে রাজ্যে মোট ৫৪ টি নার্সিং স্কুল ও ট্রেনিং সেন্টার রয়েছে। এই ২৭ টি নতুন নার্সিং স্কুল তৈরি হলে, সরকারি ও বেসরকারি নার্সিং স্কুল ও ট্রেনিং সেন্টার মিলিয়ে মোট ৮১ টি প্রতিষ্ঠান তৈরি হবে এ রাজ্যে।
এই নার্সিং স্কুলগুলি তৈরি হবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, দিনহাটা, গঙ্গারামপুর, চাঁচল, মাল, করনদিঘি, ডোমকল, কান্দি, কল্যাণী, বনগাঁ, আরামবাগ, বিষ্ণুপুর, রামপুরহাট, কাঁথি, বোলপুর, আসানসোল, দুর্গাপুর, আগারা, খাটারা, শালবনি, ডায়মন্ড হারবার, রঘুনাথপুর, কালনা, কাটোয়া এবং হলদিয়ায়।

আরও পড়ুন: শান্তিকুঞ্জের শেষ পদ্ম ফুটবে ২৪ মার্চ? মোদীর সভায় হাজির থাকবেন দিব্যেন্দু

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal