Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

কাশ্মীরে ফের জঙ্গি নিশানায় বিজেপি, কুলগামে যুব নেতা সহ খুন ৩! উত্তেজনা উপত্যকায়

এ বছর কাশ্মীর উপত্যকায় ৯ জন বিজেপি নেতা-কর্মী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন

কাশ্মীরে ফের জঙ্গি নিশানায় বিজেপি, কুলগামে যুব নেতা সহ খুন ৩! উত্তেজনা উপত্যকায়

কাশ্মীরে জঙ্গি হানায় মৃত্যু হল ৩ বিজেপি নেতার। বৃহস্পতিবার সন্ধ্যায় কাশ্মীরের কুলগাম জেলায় ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে একজন কুলগামের বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক। বাকি দুজন পার্টি কর্মী।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেবেলা জঙ্গিরা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক ফিদা হোসেন ইয়াট্টুকে গুলি করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন আরও দুই বিজেপি কর্মী উমর রমজান হাজম ও উমর রশিদ বেগের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার ওয়াই কে পুরা গ্রামের ইদগাহের সামনে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। ঘটনার নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা।

এ বছর কাশ্মীর উপত্যকায় ৯ জন বিজেপি নেতা-কর্মী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: বাগীশ্বর ধাম: বাগেশ্বর ধামের প্রধানের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্ট ঘিরে বিতর্ক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation